SIR West Bengal: ২৩ এপ্রিলের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরবে তো?

Election Commission: চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরও অন্তত ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়। সেগুলি খতিয়ে দেখার পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ইতিমধ্যেই ১৫ লক্ষের নাম খতিয়ে দেখা হয়েছে বলে সূত্রের খবর। তবে কবে তালিকা বেরবে, তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি জ্ঞানেশ কুমার।

SIR West Bengal: ২৩ এপ্রিলের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরবে তো?
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 15, 2026 | 6:13 PM

নয়া দিল্লি: রবিবার ভোটের দিন ঘোষণার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিকদের মুখোমুখি হলে পরপর বাংলা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন জ্ঞানেশ কুমার ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বর্তমানে বাংলার ভোটার সংখ্যা ৬ কোটি ৪৪ লক্ষ। এরপর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে আরও নাম যুক্ত হবে। তবে প্রশ্ন উঠেছে, ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের আগে সেই অতিরিক্ত লিস্ট প্রকাশিত হবে তো?

চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরও অন্তত ৬০ লক্ষ নাম রয়েছে বিচারাধীন তালিকায়। সেগুলি খতিয়ে দেখার পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। ইতিমধ্যেই ১৫ লক্ষের নাম খতিয়ে দেখা হয়েছে বলে সূত্রের খবর। তবে কবে তালিকা বেরবে, তা স্পষ্ট নয়।

এই বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি জ্ঞানেশ কুমার। তিনি জানান, বিচারকরা খতিয়ে দেখার পর তালিকা প্রকাশ করবেন। ঠিক সময়ে তালিকা বেরবে বলে উল্লেখ করেছেন তিনি।

শাসক থেকে বিরোধী- সব দল বারবার দাবি করেছে, সব লিস্ট প্রকাশ হওয়ার পরই ভোট করতে হবে, তাই এদিন ঘুরেফিরে আসে সেই প্রশ্ন। আরও একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, অমীমাংসিত তালিকায় নাম থাকলে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা যাবে কি না।কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল যে ভোটের দফার আগেই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে।

Follow Us