AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA case: আর কিছুক্ষণ! তারপরই DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট

২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় ছ'সপ্তাহ। রাজ্যের হিসাব অনুযায়ী, এই খাতে চল্লিশ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া দিতে হত রাজ্য সরকারকে। কিন্তু সরকার তা মেটাতে পারেনি। আরও ছ'মাস সময় চায় রাজ্য সরকার।

DA case: আর কিছুক্ষণ! তারপরই DA মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট
দেশের শীর্ষ আদালতImage Credit: Getty Image
| Updated on: Feb 05, 2026 | 9:48 AM
Share

নয়া দিল্লি: শুনানি হয়ে গিয়েছিল সেপ্টেম্বরে। তবে রায় বেরোয়নি। রায় স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। অবশেষে আজ হবে ডিএ (DA) মামলার রায় ঘোষণা। রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সময় দেওয়া হয়েছিল ছয় সপ্তাহ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বকেয়া টাকা দিতে পারেনি রাজ্য। আরও ছ’মাস সময় চেয়েছিল তারা। এ দিন, সকাল সাড়ে ১০টায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করবে।

বস্তুত, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের প্রাপ্ত ডিএ-র হার ৫৮ শতাংশ। অন্যদিকে, রাজ্য সরকারের ডিএ-র হার ১৮ শতাংশ। কেন্দ্র ও রাজ্য ডিএ-র ফারাক ৪০ শতাংশ। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রের দেওয়া ডিএ-র হার আরও ২ শতাংশ বাড়বে সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের ফারাক বেড়ে হবে ২ শতাংশ।

২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় ছ’সপ্তাহ। রাজ্যের হিসাব অনুযায়ী, এই খাতে চল্লিশ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার কোটি টাকা বকেয়া দিতে হত রাজ্য সরকারকে। কিন্তু সরকার তা মেটাতে পারেনি। আরও ছ’মাস সময় চায় রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয় বিচারপতি কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। গত সেপ্টেম্বরে শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ। আদালত সেই দিনই বলেছিল, এই ব্যাপারে কোনও পক্ষের বক্তব্য় থাকলে তা লিখিত আকারে জানাতে হবে। দিন কয়েক পরই লিখিত বক্তব্য জমা দেয় সরকার। জানানো হয় প্রায় ১০টি রাজ্যে কনজ্যুমার প্রাইজ ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না।

DA মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমরা জানি এই মামলার জয় আমাদেরই হবে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা শুধু অপেক্ষা করছিলাম রায় কবে ঘোষণা হবে। আমরা নিশ্চিত কর্মচারি পক্ষের জয় হবে।”

উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝে মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
সিপিএমের দেওয়া এই বিশেষ লিঙ্কে ক্লিক করলেই যা দেখতে পাবেন...
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
দেখুন কীভাবে ভারতের এই হাইওয়েতেই একে একে নামল সুখোই, রাফাল
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
ড্রেনে পড়ে কাঁড়ি কাঁড়ি ভোটার কার্ড, আসল?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
বিশ্ব বাজারে ‘পিনাকা'-র এত ডিমান্ড কেন, জানেন?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
নিজের সরকারের বিরুদ্ধেই মামলা ট্রাম্পের! এমনও হয়?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
পেন্টাগনে পিৎজার অর্ডার বাড়লেই ঘটে যায় 'বড় ঘটনা'! হতে পারে যুদ্ধও?
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?