AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘সুপ্রিম’ ব্যাখ্যা দিয়ে কমিশনকে ফের মনে করিয়ে দেওয়া হল SIR-এ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য

Supreme Court on SIR: মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড-কে গ্রহণযোগ্য নথি হিসেবে স্বীকার করতে আপত্তি করেন নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু।এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, "মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড গ্রহণের কথা বলা হয়েছিল, কারণ মাধ‍্যমিক পাস সার্টিফিকেটে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না।"

Supreme Court: 'সুপ্রিম' ব্যাখ্যা দিয়ে কমিশনকে ফের মনে করিয়ে দেওয়া হল SIR-এ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য
এসআইআরে গ্রহণ হবে অ্যাডমিট কার্ডও।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 2:15 PM
Share

নয়া দিল্লি: এসআইআর মামলায় সুপ্রিম সিদ্ধান্ত, গ্রহণ হবে আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। মঙ্গলবারই শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। এ দিন সুপ্রিম কোর্টে ফের মেনশন করা হয় পশ্চিমবঙ্গের এসআইআর মামলা। বলা হয়, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নথি জমা পড়েছে, সেই সব নথি আগামিকাল বিকেল ৫টার মধ্যে প্রিসাইডিং অফিসারের হাতে হস্তান্তর করবেন ইআরও (ERO) এবং এইআরও(AERO)-রা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে মাধ‍্যমিকের পাস সার্টিফিকেটের পাশাপাশি মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড জমা দেওয়া যেতে পারে। বয়স এবং অভিভাবকত্বের প্রমাণপত্র হিসেবে অ্যাডমিট কার্ড জমা নেওয়া যাবে। শীর্ষ আদালত উল্লেখ করে দেয় যে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নথি জমা পড়েছে, সেটিই গ্রহণ হবে। 

মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড-কে গ্রহণযোগ্য নথি হিসেবে স্বীকার করতে আপত্তি করেন নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু।এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড গ্রহণের কথা বলা হয়েছিল, কারণ মাধ‍্যমিক পাস সার্টিফিকেটে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ডে কী আছে, তার সম্পর্কে বাংলার বিচারকরা অবগত। তাই সেই নথির কথা বলা হয়েছে।”

পাল্টা কমিশনের আইনজীবী বলেন, “কিন্তু আধারের মতোই স্ট‍্যান্ড অ‍্যালোন নথি হিসেবে মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড ব‍্যবহার করা যেতে পারে না।”

বিচারপতি জয়মাল‍্য বাগচী বলেন, “আমরা মাধ‍্যমিক পাস সার্টিফিকেটের কথা উল্লেখ করিনি, কারণ সেটা বাকি নথির মধ‍্যে রয়েছে। মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড সেটাকে সাপ্লিমেন্ট করবে।” আইনজীবী নাইডু তার জবাবে বলেন, “সাপ্লিমেন্ট করবে, এস্টাবলিশ করবে না”। আইনজীবী গোপাল সুব্রমণ্যম বলেন, “মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ড তাঁদের কাছেও থাকে, যাঁরা মাধ‍্যমিকে বসেছেন কিন্তু পাশ করেননি।”

বিচারপতি বাগচি এর জবাবে বলেন,  “সেটা কাট অফকে মিট করে না।”

এরপরই নথি জমা দেওয়া এবং মাধ্যমিকের পাস সার্টিফিকেটের সঙ্গে অ্যাডমিট কার্ড গ্রহণ করার নির্দেশ দেন প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত, এর আগেই রাজ্যের তরফে সওয়াল করা হয়েছিল যে কেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের নথি গ্রহণ করা হবে না। এক্ষেত্রে বিহারের এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডের প্রসঙ্গ তুলে ধরা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও সওয়াল করেছিলেন মাধ্যমিকের অ্য়াডমিট কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার সপক্ষে।