AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on officers transfer: আইপিএস, আইএএস-দের বদলি নিয়ে বড় ধাক্কা রাজ্যের, কী বলল সুপ্রিম কোর্ট?

Supreme Court rejects State Plea on officers Transfers: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু রাজ্যে নির্বাচনের অল্প কিছুদিন মাত্র বাকি রয়েছে। তাই এই সময় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কাম্য নয়। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, "আপনার রাজ‍্যের সমস‍্যা হল সেখানে দুই সাংবিধানিক সংস্থার মধ‍্যে ট্রাস্ট ডেফিসিট রয়েছে। তাই এসব ঘটছে। তাই আমাদের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে হয়েছে।"

Supreme Court on officers transfer: আইপিএস, আইএএস-দের বদলি নিয়ে বড় ধাক্কা রাজ্যের, কী বলল সুপ্রিম কোর্ট?
সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 3:50 PM
Share

নয়াদিল্লি: আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের একতরফা আইএএস ও আইপিএস বদলি ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিল। বহাল রাখল কলকাতা হাইকোর্টের নির্দেশই। ফের রাজ্য সরকার এবং কমিশনের ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসযোগ্যতার অভাবের প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধান বিচারপতি।

এদিন মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কল‍্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৪ সালের নির্বাচন এমনকি উপনির্বাচনেও বদলির সময় বা রিটার্নিং অফিসার নিয়োগের সময় রাজ‍্যের মতামত নিত কমিশন। আইনেও আলোচনার সংস্থান রয়েছে। কিন্তু এই প্রথম বার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। রাজ‍্যপালের কাছেও আবেদন করা হয়নি।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আইনি প্রেক্ষিতকে স্বীকার করে নিয়েও প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু রাজ্যে নির্বাচনের অল্প কিছুদিন মাত্র বাকি রয়েছে। তাই এই সময় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কাম্য নয়। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আপনার রাজ‍্যের সমস‍্যা হল সেখানে দুই সাংবিধানিক সংস্থার মধ‍্যে ট্রাস্ট ডেফিসিট রয়েছে। তাই এসব ঘটছে। তাই আমাদের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে হয়েছে।”

পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কমিশনের ক্ষমতা থাকা আর তার ব‍্যবহার করা দুটো আলাদা বিষয়। এ বার রাজ‍্যে যে সব ঘটনা ঘটছে, তা প্রথম বারের জন‍্য ঘটছে। তাহলে কি সন্দেহ জাগবে না?” শুনানি শেষে রাজ্যের আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

কী বলেছিল কলকাতা হাইকোর্ট?

বাংলায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই গত ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে ৪৬ জন অফিসার বদল করে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং এই আধিকারিকদের পুনর্বহালের দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। এই মামলায় সহমত হয় রাজ্য। পাশাপাশি বিডিও, আইসি এবং ওসি বদলি নিয়ে দায়ের হয় আর একটি মামলা। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলা দুটি খারিজ করে দেয়। আদালতে তরফে বলা হয়, নির্বাচন কমিশনের অফিসারদের বদলি করার সিদ্ধান্তকে ইচ্ছাকৃত, অযৌক্তিক বা দুরভিসন্ধিপূর্ণ বলে মনে করা যায় না। কারণ গোটা দেশে এমন অফিসার বদলির ঘটনা ঘটেছে একাধিক জায়গায়। হাইকোর্ট আরও বলেছিল, যদি দেখা যায় কোনও ক্ষমতা ছাড়াই প্রশাসনিক নির্দেশ জারি করা হয়েছে অথবা অবৈধভাবে করা হয়েছে, তাহলেই তাতে হস্তক্ষেপ করা যেতে পারে। এক্ষেত্রে হস্তক্ষেপের কোনও যুক্তিসঙ্গত কারণ খুঁজে পায়নি আদালত। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, সেখানেও ধাক্কা খেতে হল।

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি