AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on Govermnet Workers: সরকারি কর্মচারিদের বরখাস্ত নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Supreme Court Case: শুধু তাই নয়, ওই সরকারি কর্মীর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে ফের আগের হাসপাতালেই একই পদে নিয়োগ করার বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করে আদালত। রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, প্রথমে তাঁকে সাসপেন্ড করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

Supreme Court on Govermnet Workers: সরকারি কর্মচারিদের বরখাস্ত নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla
| Updated on: Nov 10, 2026 | 10:38 AM
Share

নয়া দিল্লি: কোনও সরকারি কর্মীকে গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে রাখা হলে, তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করতে হবে। এর জন্য কর্তৃপক্ষের আলাদা করে কোনও সাসপেনশন নির্দেশ জারির প্রয়োজন নেই। একটি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে দুর্নীতির মামলায় অভিযুক্ত এক সরকারি কর্মীকে জামিনে মুক্তি দেওয়ার পর, ফের আগের হাসপাতালেই একই পদে নিয়োগ করায় বিহার সরকারের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত।

বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ বিহারের এক সরকারি হাসপাতালের ম্যানেজার তথা প্রশাসনিক আধিকারিকের জামিন সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে। ওই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, এক ব্যক্তির ৩৬ হাজার ৪২১ টাকা বেতনের বিল মঞ্জুর করে দেওয়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৭(বি) ধারায় মামলা হয়।

এরপর তাঁকে গ্রেফতার করা হয়। যদিও পরে দায়রা আদালত তাঁকে নিয়মিত জামিন দেয়। সেই জামিনের বিরোধিতা করে অভিযোগকারী পাটনা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দায়রা আদালতের দেওয়া জামিন বাতিল করে অভিযুক্তকে ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্ত।

মামলার নথি খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট জানায়, গ্রেফতারের পর ওই সরকারি কর্মী প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। নিয়ম অনুযায়ী, কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে সাময়িক বরখাস্ত বলে গণ্য করা হয়। এর জন্য পৃথক কোনও সরকারি নির্দেশের প্রয়োজন নেই।

শুধু তাই নয়, ওই সরকারি কর্মীর সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে ফের আগের হাসপাতালেই একই পদে নিয়োগ করার বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করে আদালত। রাজ্য সরকারের আইনজীবী আদালতকে জানান, প্রথমে তাঁকে সাসপেন্ড করা হলেও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপর তাঁকে ফের আগের হাসপাতালেই একই পদে বসানো হয়েছে। এই বিষয়টি দ্রুত খতিয়ে দেখার জন্য বিহার সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

জামিনের প্রশ্নে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এ ধরনের মামলায় অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের প্রমাণ হলে সম্ভাব্য সাজা কতটা হতে পারে, তা বিবেচনা করে সাধারণত জামিন দেওয়া উচিত। তবে অভিযুক্তের পূর্বের অপরাধের রেকর্ড থাকলে কিংবা মামলার ঘটনা অত্যন্ত গুরুতর হলে জামিন নাকচ করা যেতে পারে। ঘুষের টাকার অঙ্ক একা জামিনের সিদ্ধান্ত নির্ধারণের একমাত্র মাপকাঠি হতে পারে না। শেষ পর্যন্ত পাটনা হাইকোর্টের জামিন বাতিলের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে দায়রা আদালতের দেওয়া জামিন পুনর্বহাল করা হয়।

Follow Us