AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: স্বামী থাকতেও ফের বিয়ে, জেলে যেতে হচ্ছে দম্পতিকে, সেখানেও রয়েছে টুইস্ট

Supreme Court: দম্পতির ৬ বছরের সন্তান রয়েছে। তার দেখভালে যাতে খামতি না হয়, রায় দেওয়ার সময় তা নজরে রাখে সুপ্রিম কোর্ট। এমনভাবে ওই দম্পতির জেল হল, যাতে অন্তত একজনের সান্নিধ্য পেতে পারে শিশুটি।

Supreme Court: স্বামী থাকতেও ফের বিয়ে, জেলে যেতে হচ্ছে দম্পতিকে, সেখানেও রয়েছে টুইস্ট
প্রতীকী ছবি
| Updated on: Jul 16, 2024 | 10:45 PM
Share

নয়াদিল্লি: প্রথম স্বামীর সঙ্গে তখনও বিচ্ছেদ হয়নি। পারিবারিক আদালতে চলছে বিচ্ছেদের মামলা। তার মধ্যে দ্বিতীয় বিয়ে করে নেন এক মহিলা। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহিলার প্রথম স্বামী। সেই মামলায় ওই মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে কারাদণ্ডের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে ৬ মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ। তবে ওই দম্পতির ৬ বছরের সন্তানের কথা ভেবে তাঁদের একসঙ্গে জেলে না পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

ওই মহিলার প্রথম স্বামীর অভিযোগ, তাঁর সঙ্গে বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে করেন তাঁর স্ত্রী। পারিবারিক আদালতে তাঁদের বিচ্ছেদের মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তির আগে দ্বিতীয় বিয়ে করে নেন মহিলা। এর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানান মহিলার প্রথম স্বামী। মাদ্রাজ হাইকোর্ট মাত্র একদিনের সাজা দিয়ে মহিলা ও তাঁর দ্বিতীয় স্বামীকে মুক্ত করার নির্দেশ দেন।

মাদ্রাজ হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মহিলার প্রথম স্বামী। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলে, বিচ্ছেদের আগেই দ্বিতীয় বিয়ে সমাজের উপর প্রভাব ফেলবে। এভাবে তাঁদের সামান্য সাজা দিয়ে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তারপরই ওই দম্পতিকে ৬ মাস করে কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতিরা। কিন্তু, ওই দম্পতির ৬ বছরের সন্তান থাকায় কারাদণ্ডের বিষয় নিয়ে বেঞ্চ জানায়, এমনভাবে ওই দম্পতিকে জেলে পাঠাতে হবে, যাতে অন্তত একজনের সান্নিধ্য পেতে পারে শিশুটি। তারপরই বিচারপতিরা জানান, প্রথম ৬ মাস জেলে থাকবেন ওই মহিলার দ্বিতীয় স্বামী। তাঁর সাজার মেয়াদ শেষ হলে জেলে যাবেন মহিলা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই রায়কে নজির হিসেবে দেখা ঠিক হবে না। বিশেষ ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন