AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘এত সব চিঠি লেখে, কিন্তু একটাও সই তামিলে দেখি না’, ‘ঘরে ঢুকে’ স্ট্যালিনকে ইঙ্গিতে আক্রমণ মোদীর

PM Modi: ওই উদ্বোধনী মঞ্চ থেকে স্ট্যালিন সরকারকে তামিলনাড়ুতে মাতৃভাষায় মেডিক্যাল পাঠক্রম চালু করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, 'মাতৃভাষায় মেডিক্যালের পড়াশোনা শুরু হলে, তাতে আখেড়ে রাজ্যে পিছিয়ে পড়া পড়ুয়াদেরই লাভ হবে।'

PM Modi: 'এত সব চিঠি লেখে, কিন্তু একটাও সই তামিলে দেখি না', 'ঘরে ঢুকে' স্ট্যালিনকে ইঙ্গিতে আক্রমণ মোদীর
রামেশ্বরামে প্রধানমন্ত্রীImage Credit: PTI
| Updated on: Apr 06, 2025 | 7:26 PM
Share

রামেশ্বরাম: ভাষাযুদ্ধের আবহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে ইঙ্গিতে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার রামেশ্বরামে পামবান রেল সেতু উদ্বোধনে গিয়েছিলেন মোদী। সেখানেই ভাষণ পর্বে ভাষাযুদ্ধকে ইস্যু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অন্য তামিল নেতাদের তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি বলেন, ‘তামিল ভাষা ও ঐতিহ্য়কে বিশ্ব দরবারে পৌঁছে দিতে উদ্যত্ত কেন্দ্র সরকার। কিন্তু মাঝে মধ্যে তামিলনাড়ুর কিছু নেতা-মন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে আমি খুব অবাক হই। এত সব চিঠি দেখি, কিন্তু কোনওটাই নেতা-মন্ত্রীরা তামিলে নাম সই করা দেখি না। আমরা যদি সত্যিই আমাদের ভাষা নিয়ে এত গর্ববোধ করে থাকি, তাহলে আমি বিশ্বাস করি, আমাদের নিজেদের মাতৃভাষাতেই সই করা উচিত।’

ওই উদ্বোধনী মঞ্চ থেকে স্ট্যালিন সরকারকে তামিলনাড়ুতে মাতৃভাষায় মেডিক্যাল পাঠক্রম চালু করার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘মাতৃভাষায় মেডিক্যালের পড়াশোনা শুরু হলে, তাতে আখেড়ে রাজ্যে পিছিয়ে পড়া পড়ুয়াদেরই লাভ হবে।’ কেন্দ্রের উদ্যোগে সে রাজ্যে গত দশ বছরে নতুন ১১টি মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে বলেও এই ভাষণপর্বে জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নতুন বছরে সংসদে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আসরে নেমেছে দক্ষিণী রাজ্যগুলি। আর ‘আন্দোলনে’ কার্যত নেতৃত্ব জোগাচ্ছে তামিলনাড়ুর স্ট্যালিন সরকার। সম্প্রতি, কেন্দ্রের বিরুদ্ধে নতুন শিক্ষা নীতির মাধ্যমে হিন্দি সাম্রাজ্যবাদের অভিযোগ তুলেছে তারা। নিজেদের বাজেটের লোগোতেও হিন্দি হরফে লেখা রুপি চিহ্ন তুলে তামিলে লিখেছে স্ট্যালিন সরকার। তা নিয়ে চলেছিল বিস্তর বিতর্ক। আর সেই ভাষাযুদ্ধের আবহে ‘ঘরের মাঠে’ গিয়ে তীব্র কটাক্ষ মোদীর।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন