AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Vijay on Karur Stampede: ‘পুলিশকে বিশ্বাস করেছিলাম, ওরাই আমায় দোষ দিল..’, মুখ্যমন্ত্রী হয়েই এবার বোমা ফাটালেন বিজয়

Karur Stampede: ওই দুর্ঘটনায় তাঁর দলের দায় ছিল, এই অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বলেন যে ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের ছিল। বলেন, "আমি পুলিশকে বিশ্বাস করেছিলাম যে তারা ভিড় সামলাবে, কিন্তু আমাকেই দোষ দেওয়া হল মৃত্যুর জন্য।"

CM Vijay on Karur Stampede: 'পুলিশকে বিশ্বাস করেছিলাম, ওরাই আমায় দোষ দিল..', মুখ্যমন্ত্রী হয়েই এবার বোমা ফাটালেন বিজয়
মুখ্যমন্ত্রী বিজয়।Image Credit: PTI
| Updated on: Jul 10, 2026 | 1:49 PM
Share

চেন্নাই: তখন তিনি ছিলেন সুপারস্টার। সদ্য রাজনীতিতে পা রেখেছেন। তাঁকে এক ঝলক দেখার জন্য উপচে পড়েছিল ভিড়। এতটাই জনজোয়ার নেমেছিল যে পদপিষ্ঠ হয়ে যান বহু মানুষ। পদদলিত হয়ে মৃত্যু হয় ৪১ জনের। এখন তিনিই মুখ্যমন্ত্রী। গত বছর তামিলনাড়ুর করুরে পদপিষ্টের (Karur Stampede) ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয় (CM Vijay)। সরাসরি আঙুল তুললেন পুলিশের দিকে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে টিভিকে-র দলনেতা থালাপতি বিজয়ের জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৪১ জনের। আহত হন শতাধিক মানুষ। তামিলনাড়ুর পদপিষ্টের ঘটনার তদন্ত করছে সিবিআই। ৯ মাস পর, আজ শুক্রবার (১০ জুলাই) আবার করুরে এলেন বিজয়। এবার তাঁর সফর মুখ্যমন্ত্রী হিসাবে।

মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে এ দিন মুখ্যমন্ত্রী বিজয় বলেন যে তিনি পুলিশকে বিশ্বাস করেছিলেন, আর তারাই পদপিষ্ট হওয়ার দোষ তাঁর উপরে চাপিয়ে দিয়েছে।

প্রথমবার করুর সফরে এসেই মুখ্যমন্ত্রী বিজয় সে দিন পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। আবেগঘন কণ্ঠে বলেন, “করুরে পদপিষ্টের ঘটনা আমায় ভীষণ যন্ত্রণা দিয়েছে। বোনেদের সন্তানদের হারিয়েছি আমরা।”

ওই দুর্ঘটনায় তাঁর দলের দায় ছিল, এই অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি বলেন যে ভিড় সামলানোর দায়িত্ব পুলিশের ছিল। বলেন, “আমি পুলিশকে বিশ্বাস করেছিলাম যে তারা ভিড় সামলাবে, কিন্তু আমাকেই দোষ দেওয়া হল মৃত্যুর জন্য।”

সেদিনের র‌্যালির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলের সুপারস্টার। বলেন যে তাঁর টিমকে যদি আগে থেকেই এই পরিস্থিতি নিয়ে সতর্ক করা হত, তাহলে এই পরিণতি এড়ানো যেত। কিন্তু প্রশাসনের ‘নাটকে’র কারণে ওই পদপিষ্টের ঘটনা ঘটে এবং তাঁর উপরেই দোষ চাপিয়ে দেওয়া হয়।

করুরে পদপিষ্ট হয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় বলেন, “করুর কখনও আমার হৃদয় ছেড়ে যাবে না…নিহতদের জন্য একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে টিভিকে-র তরফে।”

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?