AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay-Tamil Nadu Govt Formation: দ্বিতীয় দিনও খালি হাতেই ফেরালেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজয়?

Tamil Nadu Political Crisis: ভবিষ্যতে কার সঙ্গে জোট বাঁধবে টিভিকে, সেই প্রশ্নও বিজয়কে করেন রাজ্যপাল। আগেই অভিনেতা-রাজনীতিবিদ বলেছিলেন যে তিনি সিপিএম ও কিছু আঞ্চলিক দলের কাছ থেকে সমর্থন চেয়েছেন সরকার গড়ার জন্য।

Vijay-Tamil Nadu Govt Formation: দ্বিতীয় দিনও খালি হাতেই ফেরালেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজয়?
বিজয়ের সরকার গঠনে বাধা।Image Credit: PTI
| Updated on: May 07, 2026 | 2:11 PM
Share

চেন্নাই: জিতেও জয় হচ্ছে না বিজয়ের (Vijay)। বারবার গিয়েও ফিরে আসতে হচ্ছে তাঁকে। গতকালের পর আজ, বৃহস্পতিবার ফের তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করতে যান অভিনেতা-রাজনীতিবিদ বিজয়। কিন্তু আজও তাঁকে খালি হাতে ফিরিয়ে দিলেন রাজ্যপাল। শপথ নেওয়া হল না বিজয়ের।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Assembly Election Results) বিপুল ভোট পেয়েছেন বিজয়। ১০৮টি আসনে জয়ী হয়েছেন বিজয়ের টিভিকে (TVK)। তবে সরকার গঠন করার জন্য ১১৮ জন বিধায়কের সমর্থন। কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন জানালেও, সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারছে না বিজয়।

গতকাল বিকেলেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন না থাকায় রাজ্যপাল তাঁকে খালি হাতে ফিরিয়ে দেন। আজ, বৃহস্পতিবার লোক ভবনে বিজয়কে ডেকে পাঠান রাজ্যপাল। বেশ কিছু কঠিন প্রশ্ন করেন তিনি বিজয়কে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র ১১৩ জন বিধায়কের সমর্থন নিয়ে কীভাবে সরকার চালাবেন বিজয়?

এনডিটিভি সূত্রে খবর, ভবিষ্যতে কার সঙ্গে জোট বাঁধবে টিভিকে, সেই প্রশ্নও বিজয়কে করেন রাজ্যপাল। আগেই অভিনেতা-রাজনীতিবিদ বলেছিলেন যে তিনি সিপিএম ও কিছু আঞ্চলিক দলের কাছ থেকে সমর্থন চেয়েছেন সরকার গড়ার জন্য। সূত্রের খবর, বিজয় রাজ্যপালকে বলেছেন যে তিনি আস্থা পরীক্ষা (floor test) দিতে রাজি। রাজ্যপাল তাঁকে ১১৮ জন বিধায়কের সমর্থন নিয়ে আসতে বলেছেন।

এদিকে, এআইএডিএমকে-র একাংশ বিজয়ের দলকে সমর্থন জানাতে রাজি। সেই নিয়ে বিগত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে এআইএডিএমকে তাদের নব-নির্বাচিত বিধায়কদের সরিয়ে নিয়ে গিয়েছে হোটেলে। দলে কোনও ভাঙন ধরেনি বলেই আশ্বাস দিয়েছেন তারা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?