AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শেষে কি না অভিনেত্রীও! নিয়ন আলো, ছোট পোশাকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলছিল রঙিন খেলা, পুলিশ যেতেই…

Rave Party: 'সানসেট টু সানরাইজ ভিকট্রি' রেভ পার্টিতে হাজির ছিল অন্ধ্র প্রদেশ ও কর্নাটকের একাধিক হাই প্রোফাইল মানুষ। একাধিক অভিনেতা-অভিনেত্রীও ছিলেন। এদের মধ্যে দুই তেলুগু অভিনেত্রী হেমা ও আশি রয়-কে আটকও করে পুলিশ।   

শেষে কি না অভিনেত্রীও! নিয়ন আলো, ছোট পোশাকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলছিল রঙিন খেলা, পুলিশ যেতেই...
প্রতীকী চিত্রImage Credit: Facebook
| Updated on: May 24, 2024 | 6:35 AM
Share

বেঙ্গালুরু: সূর্য ডোবা থেকে সূর্য ওঠা পর্যন্ত পার্টি। শর্ত ছিল একটাই, নেশায় না করা যাবে না। কোকেন থেকে হেরোইন, গাঁজা- নিষিদ্ধ যা মাদক চাইবে, সবই মিলবে। এভাবেই জমে উঠেছিল রেভ পার্টি। পুলিশ অভিযান চালাতেই ভেস্তে গেল সব। ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এর মধ্যে  রয়েছে তেলুগু অভিনেত্রী হেমার নামও। তাঁর রক্তের নমুনাতেও মাদক মিলেছে।

চলতি সপ্তাহের শুরুতেই বেঙ্গালুরুর বাইরে একটি ফার্মহাউসে হানা দেয় পুলিশ। দেখা যায়, সেখানে রেভ পার্টি চলছে। ওই পার্টি থেকেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। পার্টিতে উপস্থিত ১০৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সকলের রক্ত পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ জানায়, অভিনেত্রী হেমা সহ মোট ৮৬ জনের রক্তের নমুনায় মাদক পাওয়া গিয়েছে। সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ এদের সকলকে নোটিস পাঠাবে। পুলিশের তরফেও সমন পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, ‘সানসেট টু সানরাইজ ভিকট্রি’ রেভ পার্টিতে হাজির ছিল অন্ধ্র প্রদেশ ও কর্নাটকের একাধিক হাই প্রোফাইল মানুষ। একাধিক অভিনেতা-অভিনেত্রীও ছিলেন। এদের মধ্যে দুই তেলুগু অভিনেত্রী হেমা ও আশি রয়-কে আটকও করে পুলিশ।

রেভ পার্টিতে হাজির অধিকাংশ অতিথিই মাদক সেবন করেছিল। পুলিশ  সকলের মেডিক্যাল টেস্ট করায়। দেখা যায়, ৫৯ জন পুরুষ ও ২৭ জন মহিলার রক্তে মাদকের উপস্থিতি রয়েছে। রিপোর্ট পেতেই সমন পাঠানো শুরু করেছে পুলিশ।

রেভ পার্টি থেকে ১৪.৪ গ্রাম এমডিএমএ পিল, ১.১৬ গ্রাম এমডিএমএ ক্রিস্টাল, ৬ গ্রাম হাইড্রো ক্যানাবিস, ৫ গ্রাম কোকেন,  কোকেনের মোড়ক লাগানো ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?