J&K Terror Attack: উপত্যকায় ফের জঙ্গি হামলা, অনন্তনাগে রক্ত ঝরল পুলিশকর্মীর
Terrorist Attack: অনন্তনাগের জনবহুল এলাকায় হামলা জঙ্গিদের। এক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন বলেই খবর। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালায় জঙ্গিরা। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গত বছর এপ্রিল মাসেই হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা।

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। অনন্তনাগের জনবহুল এলাকায় হামলা জঙ্গিদের। এক পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে ওই পুলিশ কর্মীর মৃত্যু হয়। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালায় জঙ্গিরা। ইতিমধ্যেই তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় গত বছর এপ্রিল মাসেই হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই হামলার জবাব “অপারেশন সিঁদুর” দিয়ে দিয়েছিল ভারত। বছর ঘুরতেই আবার জঙ্গি হামলা সেই উপত্যকাতেই।
সরকারি সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগের লাল চকে এই হামলা হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ লাল চকে পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। নিহত ওই হেড কন্সটেবল পেট্রোলিং ডিউটিতে ছিলেন। কর্তব্যরত অবস্থায় গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হওয়ার পরই সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, জঙ্গিরা বাইকে করে এসেছিল। পেট্রোলিং টিমের সদস্য ওই পুলিশকর্মীর উপরে গুলি চালায় এবং পালিয়ে যায়। হামলার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
বিস্তারিত আসছে…
