Oil Tanker U Turn: ভারতে আবার জ্বালানি সঙ্কট? লক্ষাধিক ব্যারেল তেল নিয়ে আসার কথা, মাঝপথেই ‘ইউ টার্ন’ ২ জাহাজের!
Iran-USA War: হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ওমান উপকূল থেকে আরব সাগরে যোগাযোগ পথ বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সময়ে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরকে বিকল্প হিসাবে বেছে নেয়। কিন্তু এখন সেই রুটও ঝুঁকির মুখে। আগে প্রতিদিন গড়ে ১০টি করে ক্রুড ট্যাঙ্কার এই রুট দিয়ে যেত।

নয়া দিল্লি: ভারত ও চিনের জন্য আসছিল তেল, মাঝপথেই সেই ট্যাঙ্কার ঘুরে চলে গেল। তিনটি সৌদি আরবের তেলের ট্যাঙ্কার লোহিত সাগর থেকে ঘুরে চলে গেল হুথিদের হুমকিতে। ইরান যুদ্ধ ফের একবার শুরু হওয়ার পরই আবার বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। নতুন স্ট্র্যাটেজি তৈরি করেছে। লোহিত সাগরে গেলেই ইয়েমেনের হুথিদের হামলা চালাতে বলা হয়েছে। সেই হুথিদের হাত থেকে বাঁচতেই পথ বদল করতে হল সৌদির অয়েল ট্যাঙ্কারগুলিকে।
বিপদের মুখে জাহাজ-
জানা গিয়েছে, শিন লং ইয়াং, দ্য রোডোস ও দ্য অ্যামাজন নামক তিনটি জাহাজ যাচ্ছিল। লোহিত সাগরে ইয়েমেনের উপকূলের কাছে পৌঁছতেই হামলার সতর্কতা দেওয়া হয়। এরপরই রুট বদল করতে হয় তাদের, এখন সুয়েজ প্রণালীর দিকে যাচ্ছে।
নতুন সঙ্কট?
এই জাহাজগুলির রুট বদলে আশঙ্কা করা হচ্ছে যে মধ্য প্রাচ্য থেকে আসা জাহাজগুলি নতুন করে সমস্যার মুখে পড়তে চলেছে। বিশ্ব বাজারে শক্তি ও জ্বালানি সঙ্কট তৈরি হতে পারে।
চলতি সপ্তাহের শুরু থেকে ইরান সমর্থিত হুথিরা সৌদি আরবের জাহাজগুলিকে আটকে দিচ্ছে। হুথিরা ইমেইল করে শিপিং কোম্পানিগুলিকে হুমকি দিয়েছে যে সৌদি আরবের বন্দরে যেন কোনও কার্গো তোলা বা নামানো না হয়। যদি এই কাজ করে, তাহলে তাদের লোহিত সাগরে যে কোনও জায়গায় হামলা করা হতে পারে। এর জেরে বৈশ্বিক শক্তি সরবরাহ ও বাণিজ্যে সঙ্কট দেখা যাচ্ছে।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ওমান উপকূল থেকে আরব সাগরে যোগাযোগ পথ বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সময়ে সৌদি আরব লোহিত সাগরের ইয়ানবু বন্দরকে বিকল্প হিসাবে বেছে নেয়। কিন্তু এখন সেই রুটও ঝুঁকির মুখে। আগে প্রতিদিন গড়ে ১০টি করে ক্রুড ট্যাঙ্কার এই রুট দিয়ে যেত।
জাহাজগুলি কোথায় গেল?
জানা গিয়েছে, চিন গামী শিন লং ইয়াং সোমবার ইয়ানবু বন্দর থেকে ২ মিলিয়ন ব্যারেল তেল লোড করে রওনা দিয়েছি। সুয়েজ প্রণালীর দিকে যাচ্ছিল, কিন্তু লোহিত সাগরের আগেই তাদের ইউ টার্ন নিতে হয়।
সৌদি আরব থেকে ৭ লক্ষ ব্যারেল ক্রুড তেল নিয়ে ভারতে আসছিল রোডোস। মঙ্গলবার তারাও ইউ টার্ন নিয়ে সুয়েজ প্রণালীর দিকে এগোচ্ছে। একইভাবে অ্যামাজন নামক ক্রড তেল বাহী ট্যাঙ্কারটিও ভারতেই আসছিল। মঙ্গলবার থেকে তাদের ট্রান্সপন্ডার বন্ধ।
প্রসঙ্গত, যাতে ইরান বা হুথিদের ট্র্যাকারে ধরা না পড়ে, তার জন্য তেল ও জ্বালানিবাহী জাহাজগুলি নিজেদের লোকেশন ও ট্র্যাকার বন্ধ করে দিচ্ছে।
