AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre: চুরি করে নিয়ে গিয়েছিল, দু’দিন পরে ১৫০০ টাকা সমেত ফিরিয়ে দিয়ে গেল বাইক! কী আছে সেই বাইকে?

Bizarre: ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে থেকে উধাও বাইক। বীরমণি এবং পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করলেও গাড়িটি খুঁজে পাওয়া যায়নি।

Bizarre: চুরি করে নিয়ে গিয়েছিল, দু'দিন পরে ১৫০০ টাকা সমেত ফিরিয়ে দিয়ে গেল বাইক! কী আছে সেই বাইকে?
| Updated on: Feb 26, 2025 | 6:11 PM
Share

বাইক চুরি কোন নতুন ঘটনা নয়। প্রতিদিন দেশের নানা প্রান্তে শয়ে শয়ে বাইক চুরি হয়। চুরি করা বাইক আবার টাকা, চিঠি সমেত ফিরিয়ে দিয়ে গিয়েছে এমন শোনা যায় না কোনও দিনই। সেই অদ্ভুত ঘটনাই ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায়। যা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।

তামিলনাড়ুর শিবগঙ্গা জেলায় তিরুপ্পুভানম এলাকার কাছেই রয়েছে পালাইয়ুর গ্রাম। সেখানকার বাসিন্দা বীরমণি। নিজের বাড়ির সামনেই নিজের সাধের বাইক পার্ক করে রেখে দিতেন বীরমণি।

কয়েকদিন আগে, নিয়ম মতো রাতে বাড়ির সামনে বাইক পার্ক করে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। মাথায় বাজ পড়ে পরের দিন সকালে। ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে থেকে উধাও বাইক। বীরমণি এবং পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করলেও গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। বাইক চুরি হয়েছে বুঝতে পরেই বীরমণি তিরুপ্পুভানম থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন।

তিরুপ্পুভানম পুলিশ বাইক চুরির ঘটনায় একটি মামলা দায়ের করে। যদিও বাইকের কোনও সন্ধান পায়নি পুলিশও।

এর পরেই এসে ‘কাহিনি মে টুইস্ট’। গত ২৪ ফেব্রুয়ারি রাতেই বাইকটি বীরমণির বাড়ির সামনে এসে হাজির হয়। সেই সঙ্গেই বাইকে একটি চিঠিও পাওয়া গিয়েছে। বীরমণি তৎক্ষণাৎ তিরুপ্পুভানম পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে চিঠিটি পড়ে অবাক হয়ে যায় পুলিশও।

সেই চিঠির বয়ানে লেখা ছিল, “আমি অন্য এলাকা থেকে আসার সময় চার লেনের একটি হাইওয়ের কাছে আমি একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। যেভাবেই হোক আমাকে গন্তব্যে পৌঁছতেই হত। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার বাইকটি আমার চোখে পড়ে। প্রয়োজনের সময় বাইক নেওয়াটা ভুল বলে মনে হয়নি। পরে আমার অত্যন্ত খারাপ লাগে। সেই কারণে আমি ৪৫০ কিলোমিটার ফিরে এসেছি বাইকটা ফেরত দিতে। জরুরি পরিস্থিতিতে আপনার বাইক আমার অনেক কাজে এসেছে। তাই আমি আপনার কাছে ঋণী। বাইকের পেট্রোল ট্যাঙ্কে আমি ১৫০০টাকা রাখলাম। আমাকে ক্ষমা করবেন। কিছু মনে করবেন না।”

Follow Us
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠপাট!
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার দরবার করেন, একই পথে দরবারে বসালেন শঙ্কর ঘোষ
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
গোঁফ কেটে চশমা পরে ভোলবদল! হল না শেষরক্ষা, গ্রেফতার স্বপন নন্দী
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
তৃণমূলের সংসদীয় দলে প্রতিবাদ! 'বুড়ো ঘোড়া' অন্য আস্তাবলে?
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
সংসদে তৃণমূলের বিদ্রোহী ব্লকে কারা? সোমবার সব জানা যাবে, খবর সূত্রের
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
বৃহস্পতিবারের পর আজ, ফের সই জালিয়াতি মামলায় অভিষেককে তলব
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
মমতার বিরুদ্ধে এবার আসরে কাকলি-পুত্র, কেন আইনি নোটিস পাঠালেন?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
পরপর মামলায় নাম জড়াচ্ছে অভিষেকের! বড় বিপদে তিনি?
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
অভিষেক সন্তানের মতো, ভুল স্বীকার করলে সব মাফ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনের বাড়ি-ফ্ল্যাটে ইডির হানা