AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘রবার স্ট্যাম্প হয়ে থাকব না!’ ইন্ডিয়া জোটের চিড় দেখিয়ে দিল তৃণমূলই?

INDIA Bloc: তৃণমূল সূত্রের দাবি, আগে থেকেই ইস‍্যু ঠিক করে, অধিবেশন শুরুর আগের দিন ফোন করে বৈঠকে ডাকলে, তাতে যেতে আপত্তি রয়েছে সাংসদদের।

TMC: 'রবার স্ট্যাম্প হয়ে থাকব না!' ইন্ডিয়া জোটের চিড় দেখিয়ে দিল তৃণমূলই?
সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদরা।Image Credit: PTI
| Updated on: Nov 28, 2024 | 9:51 AM
Share

নয়া দিল্লি: ধরি মাছ, না ছুই পানি। ইন্ডিয়া জোটে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে কৌশলী আদানি ইস‍্যুতে। আদানি নয়, বরং সংসদে তৃণমূলের হাতিয়ার হবে বাংলার এবং মানুষের প্রয়োজনীয় ৬ ইস‍্যু। বুধবার দলের সংসদীয় কমিটির বৈঠকে এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর পর থেকেই ইন্ডিয়া জোটের সংসদীয় দলীয় বৈঠকে গরহাজির থাকছে তৃণমূল। এই নিয়ে বিরোধী বৃত্তে ব্যাপক আলোচনা শুরু চলছে। কিন্তু তৃণমূলের অন্দরে নেতৃত্বের অবস্থান স্পষ্ট। তারাই একমাত্র দল যারা কংগ্রেসের সঙ্গে কোনও নির্বাচনী সমঝোতায় নেই। কোথাও আসন সমঝোতাও হয়নি।‌ লোকসভা, উপনির্বাচন সব ভোটেই আলাদা লড়েছে দুটি দল। তৃণমূলের সাফ কথা, তারা কংগ্রেসের রবার স্ট্যাম্প হয়ে থাকবে না। তারা চায়, সংসদের অধিবেশন চলুক।

তৃণমূল সূত্রের দাবি, আগে থেকেই ইস‍্যু ঠিক করে, অধিবেশন শুরুর আগের দিন ফোন করে বৈঠকে ডাকলে, তাতে যেতে আপত্তি রয়েছে সাংসদদের। বিজেপির বিরোধিতা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু নিজেদের মতো করে বিরেধিতার রাস্তা ঠিক করার অধিকার সব দলেরই আছে, এমনটাই মত তৃণমূল কংগ্রেসের। সূত্রের খবর, বুধবার তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে এই অবস্থানই ফের স্পষ্ট করে দেওয়া হয়েছে।

অন্যদিকে অপর একটি সূত্রে খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে না থাকলেও সমাজবাদী পার্টির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে তৃণমূল। এতে জোটের আলোচনার যাবতীয় আপডেট থাকছে দলের কাছে।

গতকাল তৃণমূল যে বৈঠকে বসেছিল, তাতে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের অভ্যন্তরে তৃণমূলের ফ্লোর কো-অর্ডিনেশন কী হবে তা নিয়েই আলোচনা হয়। জানা গিয়েছে, মূলত ৬টি ইস্যুকেই তৃণমূল হাতিয়ার করতে চলেছে। এগুলি হল-

১) বাংলার বঞ্চনা। ২) মূল্যবৃদ্ধি ৩) বেকারত্ব ৪) রাসায়নিক সার ৫) অপরাজিতা বিল ৬) মণিপুর ইস্যু

পাশাপাশি, অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর দাবি জানাতে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর ইতিমধ‍্যেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চাওয়া হয়েছে তৃণমূলের তরফে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের