AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-NCPI: সংসদে রফা হয়নি, NCPI-র ২০ সাংসদের বিরুদ্ধে সোজা সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট তৃণমূল: সূত্র

TMC to Go to Supreme Court: সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ, যারা এখন এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে পারে কালীঘাট তৃণমূল।

TMC-NCPI: সংসদে রফা হয়নি, NCPI-র ২০ সাংসদের বিরুদ্ধে সোজা সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট তৃণমূল: সূত্র
NCPI সাংসদদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট তৃণমূল।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 1:17 PM
Share

নয়া দিল্লি: সংসদের বাদল অধিবেশন শেষ। এই অধিবেশনে ভাগ্য নির্ধারণ হল না এনসিপিআই (NCPI) সাংসদদের। এবার তাদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করতে চলেছে কালীঘাট তৃণমূল (TMC)। সূত্রের খবর, আগামী ৭-১০ দিনের মধ‍্যে ২০ জন এনসিপিআই সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল কংগ্রেস।

সূত্র মারফত জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ, যারা এখন এনসিপিআই-তে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে যেতে পারে কালীঘাট তৃণমূল। তাদের বিরুদ্ধে মামলা করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

ইতিমধ্যেই সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার জন্য ২০ জন সাংসদের বিরুদ্ধে ২০টি চিঠি দিয়েছিল কালীঘাট তৃণমূল। গত জুন মাসে চিঠি দেওয়া হয়েছিল। তারপর জুলাই মাসে স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক। তারপরও এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে এনডিএ-র বৈঠক থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ- সবেতেই ডাক পাচ্ছে এনসিপিআই-র ২০ জন সাংসদ।

সুপ্রিম কোর্টেরও নির্দেশ ছিল, তিন মাসের মধ্য়ে এনসিপিআই নিয়ে বিবেচনা করতে হবে। ইতিমধ্যেই দুই মাস পার করে গিয়েছে। এবার তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কালীঘাট তৃণমূল।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা