AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: ট্রেনের পাখা ‘চুরি’ করে বাড়িতে লাগালে কি চলবে?

Indian Railways: রেলের পাখা বা যেকোনও সরঞ্জাম চুরি করা এবং বাড়িতে রাখা গুরুতর অপরাধ। রেলওয়ে সম্পত্তি আইন (Railway Property Unlawful Possession Act)-র অধীনে রেলের সম্পত্তি চুরি করা বা বেআইনিভাবে নিজের কাছে রাখা আইনত দণ্ডনীয়।

Railways: ট্রেনের পাখা 'চুরি' করে বাড়িতে লাগালে কি চলবে?
এই ফ্যান কি বাড়িতে চলবে?Image Credit: X
| Updated on: Sep 05, 2026 | 11:52 AM
Share

ট্রেন যখন চড়েন, তখন নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনের কামরার ছাদে ঘুরছে বড় পাখা। সেই পাখা আবার থাকে স্ট্যান্ড ফ্য়ানের মতো বড় খাঁচা। আচ্ছা কখনও ভেবেছেন যে এই পাখা যদি কেউ খুলে এনে বাড়িতে লাগায়, তাহলে কি সেই ফ্যান চলবে?

এর সহজ উত্তর হল, না।  ট্রেনের ভেতরে থাকা বৈদ্যুতিক পাখা চুরি করে এনে বাড়িতে কিংবা অন্য কোথাও সাধারণ প্লাগ কানেকশন বা সংযোগ দিয়ে চালানো সম্ভব নয়। এভাবে চালাতে গেলে পাখাটি সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে বা অকেজো হয়ে যাবে।

ট্রেনের পাখা কেন বাড়িতে চলবে না?

এর প্রধান কারণ হল ভোল্টেজ ও বিদ্যুতের ধরণ (Current Type)। আমাদের বাড়িতে সাধারণত ২৩০ ভোল্ট (230V) অল্টারনেটিং কারেন্ট (AC) সরবরাহ হয়। ভারতীয় রেলের কামরায় যে পাখাগুলি থাকে, সেগুলি বিশেষভাবে নির্মিত, যা ১১০ ভোল্ট (110V) ডিরেক্ট কারেন্ট (DC)-এ চলে।

বাড়িতে অল্টারনেটিং কারেন্ট (AC) কারেন্টের প্লাগে ট্রেনের এই ডিরেক্ট কারেন্ট(DC) পাখা লাগালে, উচ্চ ভোল্টেজ এবং ভিন্ন ধরণের কারেন্টের কারণে পাখার কয়েল ও মোটর সঙ্গে সঙ্গে পুড়ে নষ্ট হয়ে যাবে। একইভাবে ট্রেনের লাইটও জ্বলে না।

ট্রেনের পাখা চালাতে গেলে আলাদা করে একটি ১১১ ভোল্টেজ ডিসি (DC) পাওয়ার সাপ্লাই বা স্টেপ-ডাউন ট্রান্সফরমার ও রেকটিফায়ারের প্রয়োজন হবে, যা সাধারণ বাড়িতে থাকে না। এবং এটি অত্যন্ত ব্যয়বহুল।

কেন এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়?

রেলে পাখা বা আলো চুরির ঘটনা বন্ধ করতেই ভারতীয় রেলওয়ে এই প্রযুক্তি চালু করে। আগে রেলে ১১০ ভোল্টের বদলে সাধারণ বাড়িতে  ব্যবহৃত ১২V, ২৪V বা AC চালিত আলো-পাখা ব্যবহার করা হত। ফলে সেগুলি সহজেই চুরি করে লোকজন বাড়িতে নিয়ে চলে যেত।

যাত্রী নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষায় রেল সমস্ত কামরায় ১১০V DC সিস্টেম চালু করে। এর উদ্দেশ্য হল, যদি কেউ ট্রেনের লাইট বা পাখা চুরি করেও নিয়ে যায়, তবে সাধারণ বাড়িতে তা কোনও কাজেই আসবে না।

আইনি শাস্তি-

রেলের পাখা বা যেকোনও সরঞ্জাম চুরি করা এবং বাড়িতে রাখা গুরুতর অপরাধ। রেলওয়ে সম্পত্তি আইন (Railway Property Unlawful Possession Act)-র অধীনে রেলের সম্পত্তি চুরি করা বা বেআইনিভাবে নিজের কাছে রাখা আইনত দণ্ডনীয়।

শাস্তি: প্রথমবার এই অপরাধে ধরা পড়লে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় সাজাই হতে পারে।

সুতরাং ট্রেনের পাখা বাড়িতে যেমন ব্যবহার করা অসম্ভব, তেমনই এটি চুরি করাও আইনত অপরাধ।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা