AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Bharatvarsh: দর্শকদের পছন্দই বলল শেষ কথা, বার্কের রিপোর্টে ১ নম্বরেই TV9 ভারতবর্ষ ও TV9 নেটওয়ার্ক

TV9 Bharatvarsh: সম্পাদকীয় দক্ষতা, নিউজরুমের উদ্ভাবনী চিন্তাধারা, অসাধারণ প্যাকেজিং ও গ্রাউন্ড রিপোর্ট- এই সমস্ত বিষয়ই টিভি৯ ভারতবর্ষকে এক নম্বর স্থানে তুলে এনেছে।

TV9 Bharatvarsh: দর্শকদের পছন্দই বলল শেষ কথা, বার্কের রিপোর্টে ১ নম্বরেই TV9 ভারতবর্ষ ও TV9 নেটওয়ার্ক
১ নম্বরেই TV9 ভারতবর্ষ
| Edited By: | Updated on: Mar 18, 2022 | 1:57 PM
Share

নয়া দিল্লি: ৭৪ সপ্তাহের পরিশ্রম। অবশেষে ফল মিলল। বাকি সমস্ত চ্যানেলকে পিছনে ফেলে দেশের জাতীয় হিন্দি সংবাদ চ্যানেল হিসেবে এক নম্বর স্থানে উঠে এল টিভি৯ ভারতবর্ষ। টিভি নিউজ চ্যানেলগুলির দর্শক সংখ্যার হিসেব  প্রকাশিত হয় বার্ক-র রিপোর্টে। দীর্ঘদিন টিআরপির রেটিং বন্ধ থাকার পর গতকালই প্রকাশিত হয় বার্কের রিপোর্ট, আর তাতেই দেখা যায় জাতীয় স্তরের সমস্ত হিন্দি সংবাদমাধ্যমকে পিছনে ফেলে এক নম্বর স্থানে উঠে এসেছে টিভি৯ ভারতবর্ষ। চ্যানেলের বর্তমান মার্কেট শেয়ার ১৬.৮ শতাংশ।

শুধুমাত্র টিভি৯ ভারতবর্ষই নয়, টিভি৯ নেটওয়ার্ক দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক হিসেবে এক নম্বর স্থানই দখল করে রেখেছে, যার অধীনে রয়েছে আরও ৫টি ভাষার সংবাদমাধ্যম- তেলুগু, কন্নড়, মারাঠি, গুজরাটি ও বাংলা। টিভি৯ নেটওয়ার্কের অধীনে থাকা তিনটি চ্যানেলই ১ নম্বর স্থানে রয়েছে। বাকি চ্যানেলগুলিও শীর্ষ তালিকাতেই স্থান দখল করেছে। টিভি৯ নেটওয়ার্কের প্রতি মিনিটে গড় দর্শকসংখ্যা ২৯ কোটি ২ লক্ষ, যা তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জ়ি নেটওয়ার্কের থেকে ২৫ শতাংশ বেশি।

এই রিপোর্টের হাত ধরেই টিভি৯ ভারতবর্ষ হিন্দি সংবাদমাধ্যমে ইতিহাস গড়েছে। টিভি৯ ভারতবর্ষ পিছনে ফেলে দিয়েছে আজ তক সংবাদমাধ্যমকে, যা বর্তমানে ১৪.৮ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ ক্ষেত্রে উল্লেখ করা উচিত, আজ তক ২০ বছর ধরেই হিন্দি সংবাদমাধ্যম হিসেবে  রাজত্ব করছে। অন্যদিকে, টিভি৯ ভারতবর্ষ তিন সপ্তাহ পরই তাদের তৃতীয় বর্ষ পূরণ করবে।

টিভি৯ ভারতবর্ষ যেসমস্ত উল্লেখযোগ্য সংবাদকে দর্শকদের সামনে তুলে ধরেছে, তা হল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা অতিমারি এবং উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। সম্পাদকীয় দক্ষতা, নিউজরুমের উদ্ভাবনী চিন্তাধারা, অসাধারণ প্যাকেজিং ও গ্রাউন্ড রিপোর্ট- এই সমস্ত বিষয়ই টিভি৯ ভারতবর্ষকে এক নম্বর স্থানে তুলে এনেছে। বিগত দুই বছর ধরেই এক নম্বর স্থানই দখল করে রেখেছে টিভি৯ ভারতবর্ষ।

এই দারুণ সাফল্য নিয়ে টিভি৯ নেটওয়ার্কের সিইও বরুণ দাস বলেন, “বার্কের রিপোর্ট সেই তথ্যই প্রকাশ করল, যা কিছু মানুষ লুকিয়ে রাখতে চেয়েছিলেন। আমরা সবসময়ই জানতাম যে শীর্ষ নেতৃত্বে থাকার জন্যই তৈরি। আমি অত্য়ন্ত খুশি যে আজ  রেটিং প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের নেতৃত্বকে তুলে ধরেছে।”

বরুণ দাসের কথার সূত্র ধরেই গ্রুপ এডিটর বিভি রাও বলেন, “এটা স্পষ্ট যে বার্কের রিপোর্ট আটকে সেরাকে আটকানো যায় না”। টিভি৯ ভারতবর্ষের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মাও বার্কের রিপোর্ট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “বিশ্বাসযোগ্য সাংবাদিকতার জয় হয়েছে।”

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?