AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: ঝুলিয়ে রেখেছিল কংগ্রেস, ১৭ লক্ষ কোটি টাকার কাজ শেষ করেছি আমি: প্রধানমন্ত্রী মোদী

What India Thinks Today: প্রধানমন্ত্রী মোদী বলেন, "আগে দেশ কীভাবে রিভার্স গিয়ারে চলছিল, তার উদাহরণ দিই। ১৯৮০ দশকে উত্তর প্রদেশে সরযূ নগরর সূচনা করা হয়েছিল। এই পরিকল্পনা চার দশক আটকে ছিল। ২০১৪ সালে আমরা সরকার গঠনের পর দ্রুত কাজ করেছি। সর্দার সরোবর যোজনা পন্ডিত নেহরু ৬০-র দশকে করেছিলেন। ৬০ বছর ওই প্রকল্প এভাবেই আটকে ছিল।"

| Updated on: Feb 26, 2024 | 11:28 PM
Share

নয়া দিল্লি: উন্নয়নের পথে এগোচ্ছে ভারত। আর তার লঞ্চপ্যাড তৈরি করা হয়েছে বিগত ১০ বছরে। সোমবার দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9-র তরফে আয়োজিত “হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে” কনক্লেভে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ববর্তী সরকারের কাজের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আগের সরকার দেশের ভিত নষ্ট করে দিয়েছিল। গত ১০ বছরে আমরা দেশকে সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বের করে এনেছি। মাত্র ১০ বছরেই ভারত বিশ্বের সেরা পাঁচ অর্থনীতি হয়ে উঠেছে। আজ নীতিও আগে তৈরি হয়, নির্ণয়ও দ্রুত নেওয়া হয়।”

কীভাবে কেন্দ্রীয় সরকারের এই বিপুল কর্মযজ্ঞ সামলান, তার বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “প্রতি মাসে আমি প্রত্যেকটা ফাইল নিয়ে বসি। সব তথ্য খতিয়ে দেখি, কোন প্রকল্প আটকে রয়েছে, তা খুঁটিয়ে দেখি। আমার সামনে ভিডিয়ো কনফারেন্সে প্রত্যেক রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থাকেন। প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ হয়। আমি গত ১০ বছরে ১৭ লক্ষ কোটি টাকার প্রকল্পের সমীক্ষা করেছি। তারপরে এই প্রকল্পগুলি সম্পূর্ণ হয়েছে। আপনারাই বলুন, আগের সরকারের গতিতে যদি কাজ হত, দেশ কীভাবে বিগ লিপ নিত?”

পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া কাজের সঙ্গে বর্তমান সরকারের কাজের তুলনা টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আগে দেশ কীভাবে রিভার্স গিয়ারে চলছিল, তার উদাহরণ দিই। ১৯৮০ দশকে উত্তর প্রদেশে সরযূ নগরর সূচনা করা হয়েছিল। এই পরিকল্পনা চার দশক আটকে ছিল। ২০১৪ সালে আমরা সরকার গঠনের পর দ্রুত কাজ করেছি। সর্দার সরোবর যোজনা পন্ডিত নেহরু ৬০-র দশকে করেছিলেন। ৬০ বছর ওই প্রকল্প এভাবেই আটকে ছিল। আমরা ক্ষমতায় এসে ২০১৭ সালে এই ড্যামের কাজ শেষ করে ফেলি। মহারাষ্ট্রেও কৃষ্ণা ড্যাম ৮০-র দশকে শুরু হয়েছিল। আমরা সেই কাজ শেষ করেছি। অটল টানেলের শিলান্যাস ২০০২ সালে হয়েছিল। ২০১৪ সাল অবধি এই টানেল অসম্পূর্ণই ছিল। এই টানেলও আমরা শেষ করেছি। ২০২২ সালে উদ্বোধন করেছি। ইস্টান ডেডিকেটেড ফ্রেট করিডর ২০০৮ সালে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৫ বছর পর, ২০২৩-এ আমরা সেই কাজ শেষ করেছি। আমি এমন ৫০০টি উদাহরণ দিতে পারি।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা