AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhagwant Mann: ক্যাটরিনাকে ছেড়ে কেন কেজরীবালের হাত ধরলেন? জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেই

WITT Satta Sanmelan: সত্তা সম্মেলনে আপ নেতাকে প্রশ্ন করা হয়, তিনি তো অভিনয় করছিলেন ক্য়াটরিনা কইফের সঙ্গে, হঠাৎ ক্যাটরিনাকে ছেড়ে কেজরীবালের হাত ধরলেন কেন? এর জবাবে ভগবন্ত মান বলেন, "আমি ধর্মেন্দ্রজি, সানি দেওল, ববি দেওল, ক্যাটরিনা কইফের সঙ্গে কাজ করেছি। কিন্তু আমার মনে সবসময় ঘুরত যে সরকারি ব্যবস্থায় পরিবর্তন আসা উচিত।"

Bhagwant Mann: ক্যাটরিনাকে ছেড়ে কেন কেজরীবালের হাত ধরলেন? জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজেই
ভগবন্ত মান।Image Credit: TV9 Network
| Updated on: Feb 27, 2024 | 4:51 PM
Share

নয়া দিল্লি: স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। নিজের কৌতুকরসের জোরে পঞ্জাবের সেরা কমেডিয়ানও হয়েছিলেন তিনি। সেখান থেকেই হঠাৎ কী করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন ভগবন্ত মান? TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভের তৃতীয়দিনে, সত্তা সম্মেলনে নিজের রাজনীতিতে আসার কারণ জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান।

সত্তা সম্মেলনে আপ নেতাকে প্রশ্ন করা হয়, তিনি তো অভিনয় করছিলেন ক্য়াটরিনা কইফের সঙ্গে, হঠাৎ ক্যাটরিনাকে ছেড়ে কেজরীবালের হাত ধরলেন কেন? এর জবাবে ভগবন্ত মান বলেন, “আমি ধর্মেন্দ্রজি, সানি দেওল, ববি দেওল, ক্যাটরিনা কইফের সঙ্গে কাজ করেছি। কিন্তু আমার মনে সবসময় ঘুরত যে সরকারি ব্যবস্থায় পরিবর্তন আসা উচিত। আমার মিউজিক ভিডিয়ো, সিনেমা হিট করলেও, তা দিয়ে সমাজের পরিবর্তন সম্ভব নয়। কথায় আছে, নর্দমা সাফ করার জন্য নর্দমাতেই নামতে হবে। সেই কারণে আমায় যখন পিপলস পার্টি অব পঞ্জাবে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, অভিনয় ছেড়ে এক কথায় রাজনীতিতে যোগ দিয়েছিলাম। কিন্তু যার দল, তিনিই কংগ্রেসে চলে যান। তখন তৈরি হচ্ছিল আম আদমি পার্টি। আমি সেখানে যোগ দিই।”

যুব প্রজন্মকে হার না মানার পরামর্শ দিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “২০১৪ সালে আমি প্রথমবার যখন নির্বাচনে লড়েছিলাম,তখন হেরে গিয়েছিলাম। কিন্তু হার মানিনি আমি। যুব প্রজন্মকেও আমি বলি, হার মানবে না। চেষ্টা করে যাও। ২০১৪ সালে যদি আমি হার মানতাম, তবে এখানে পৌঁছতাম না। ২০১৯ সালের নির্বাচনে জিতেছি, ২০২২ সালে মুখ্যমন্ত্রী হয়েছি। আব্দুল কালামজি বলেছিলেন, স্বপ্ন ঘুমিয়ে নয়, জেগে দেখা হয়।”

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?