AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ullu Gang: ‘উল্লু গ্যাং’-এর পর্দাফাঁস, পুলিশের জালে পাঁচ সদস্য

পুলিশের হাতে ধৃত উল্লু গ্যাংয়ের সদস্যরা হলেন দিলশাদ, আনিস, আনিসুদ্দিন, শাহজাদ, বরুণ, ভূপেন্দ্র, সনসার এবং সলমন। এর মধ্যে দিলশান ওই দলের নেতৃত্ব রয়েছেন বলে জানা গিয়েছে। এই দলের সকলে মিলেই চুরি করত বলে পুলিশ জানিয়েছে। কারণ দলের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকত কোনও কাজের জন্য।

Ullu Gang: ‘উল্লু গ্যাং’-এর পর্দাফাঁস, পুলিশের জালে পাঁচ সদস্য
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Jan 10, 2024 | 6:10 PM
Share

নয়ডা: চোরেদের গ্যাংকে ধরতে বড়সড় সাফল্য পেল নয়ডা পুলিশ। ওই সব এলাকায় দাপিয়ে বেড়ানো কুখ্যাত ‘উল্লু গ্যাং’-এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লু গ্যাং দিল্লি এবং তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মূলত রাতের বেলাতেই ডাকাতিতে বের হত এরা। রাস্তার ধারে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টর এবং ট্রেইলার চুরি করে নিত উল্লু গ্যাং। ওই গ্যাংয়ের সদস্যরা নিজেদের মধ্যে বলা কথা ব্যবহার করত উল্লু শব্দটি। কখনও তাঁরা লিখত, “আজ রাত উল্লু উড়েগা”। এই গ্যাংয়ের সাত জনের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। বাকি ২ জন এখনও পলাতক বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

পুলিশের হাতে ধৃত উল্লু গ্যাংয়ের সদস্যরা হলেন দিলশাদ, আনিস, আনিসুদ্দিন, শাহজাদ, বরুণ, ভূপেন্দ্র, সনসার এবং সলমন। এর মধ্যে দিলশান ওই দলের নেতৃত্ব রয়েছেন বলে জানা গিয়েছে। এই দলের সকলে মিলেই চুরি করত বলে পুলিশ জানিয়েছে। কারণ দলের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব থাকত কোনও কাজের জন্য। নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকাতেই উল্লু গ্যাং চুরির কাজ করত বলে জানা গিয়েছে। নয়ডাতে তাঁরা থাকলেও নয়ডাতে এই কাজ তেমন করত না বলে জানা গিয়েছে।

৭ ডিসেম্বর একটি ট্রাক্টর চুরির তদন্তে নামে নয়ডা পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ। তিনটি দল গঠন করে। অভিযুক্তরা যখন সেক্টর ২৪ থেকে চুরি করা ট্রাক্টর বিক্রির জন্য যাচ্ছিল, তখনই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে চুরি যাওয়া ৮টি ট্রাক্টর-ট্রেলার উদ্ধার হয়েছে এবং চুরি করার একাধিক যন্ত্রপাতি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us