Marco Rubio India Visit: বড় খবর! কলকাতায় আসছেন ট্রাম্পের ডান হাত মার্কো রুবিও, নতুন বিনিয়োগ আসবে?
Marco Rubio Kolkata visit: এই সফরে তিনি কলকাতায় আসবেন। কলকাতার পাশাপাশি আগ্রা, জয়পুর এবং নয়া দিল্লিতেও যাবেন রুবিও। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরেই স্বয়ং মার্কিন সেক্রেটারি অব স্টেটের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনও রাস্তা প্রশস্ত হয় কিনা, নজর থাকবে সেদিকে।

কলকাতা: কলকাতায় আসছেন আমেরিকার সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও (Marco Rubio)। আগামী ২৩ মে থেকে ২৬ মে ভারত সফরে আসছেন মার্কিন স্টেট সেক্রেটারি। তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) সহ ভারত সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। তার মাঝেই কলকাতা সফরেও আসবেন তিনি।
এই প্রথমবার ভারত সফরে আসছেন মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। জানা গিয়েছে, তিনি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও। যোগ দেবেন কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলি (ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া)-র বিদেশমন্ত্রীদের বৈঠকে।
ভারত সফরে তিনি এনার্জি সিকিউরিটি, প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্য নিয়ে আলোচনা করবেন।
এই সফরে তিনি কলকাতায় আসবেন। কলকাতার পাশাপাশি আগ্রা, জয়পুর এবং নয়া দিল্লিতেও যাবেন রুবিও। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরেই স্বয়ং মার্কিন সেক্রেটারি অব স্টেটের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনও রাস্তা প্রশস্ত হয় কিনা, নজর থাকবে সেদিকে।
প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সফরের আগে ২২ মে সুইডেন সফরে যাবেন মার্কো রুবিও। ওই সফরে তিনি ন্যাটোর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
