Video: চালক নেই, ‘ভূতুরে’ অটো তাড়া করল পথচারীদের…
Kohlapur Viral Video: দুজনকেই চাপা দিয়ে এগিয়ে চলল ''ভূতুরে' অটো। সামনে আরও এক ব্যক্তি এবং দুটি স্কুটারকে ঝাক্কা মেরে শুইয়ে দিয়ে তবে থামল সে! এমনই এক ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মহারাষ্ট্রর কোলাপুর জেলার।

কোলাপুর: চালকের আসন ফাঁকা। এই অবস্থায় ইউ টার্ন নিল অটোরিক্সা। তারপর তাড়া করল পথচারীদের। সামনেই পড়ে গেলেন এক মহিলা। তাঁকে বাঁচাতে ছুটে এলেন আরেক ব্যক্তি। দুজনকেই চাপা দিয়ে এগিয়ে চলল ”ভূতুরে’ অটো। সামনে আরও এক ব্যক্তি এবং দুটি স্কুটারকে ঝাক্কা মেরে শুইয়ে দিয়ে তবে থামল সে! এমনই এক ভয়ঙ্কর ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি মহারাষ্ট্রর কোলাপুর জেলার। আসুন জেনে নেওয়া যাক ঘটনাটা কী, আর দেখেও নিন সেই ভাইরাল ভিডিয়োটি।
ঘটনাটি ঘটেছে কোলাপুরের সাহুপুরি এলাকার পাটকি হাসপাতালের সামনে। অটোরিক্সাটি কিন্তু প্রথম থেকেই চালকবিহীন ছিল না। ৩০ সেকেন্ডের সিসিটিভি ক্যামেরার ফুটেজের শুরুটা ছিল একেবারে শান্ত। কয়েক মুহূর্ত পরেই কী ঝড় উঠতে চলেছে, তার কোনও আভাস ছিল না। এরপর, একটি অটোর চালককে দেখা যায় ইউটার্ন নেওয়ার চেষ্টা করতে। অন্য দিক থেকে বেশ গতিতে আসছিল একটি মোটরবাইক। বাইক আর অটোর সংঘর্ষে, বাইকের দুই আরোহীর সঙ্গে সঙ্গে অটোচালকও তাঁর আসন থেকে ছিটকে পড়েছিলেন।
महाराष्ट्र के कोल्हापुर में एक सड़क हादसे में 6 लोग घायल।
ऑटो और मोटर साइकिल में टक्कर हुई, उसमे तीन लोग घायल हुए.
उसके बाद जब टक्कर के बाद ऑटो ड्राइवर ऑटो बाहर गिरा तो बिना ड्राइवर के ऑटो ने और तीन लोगो को टक्कर मारी.#MaharashtraNews pic.twitter.com/NfObKZaX0Q
— Vivek Gupta (@imvivekgupta) June 16, 2024
চালক ছিটকে পড়ার পরও অবশ্য অটোটি চলতে থাকে। চালকবিহীন অবস্থায় সেটি আরও একটি ইউটার্ন নেয়। তারপরই নিয়ন্ত্রণহীন সেই অটো তাড়া করেছিল পথচারীদের। অটোটির চালককে অবশ্য দেখা যায়, পড়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে অটোটিকে থামানোর চেষ্টা করতে। তবে, তিনি সফল হননি। এই অদ্ভূত দুর্ঘটনায় অটোটির চালক-সহ মোট ৬ জন আহত হয়েছেন। তবে, কারও আঘাত গুরুতর নয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।
