Viral Video: হাসপাতালের বেডে রোগী, কুকুরের মুখে তাঁর কাটা পা! পথচলতি লোকজনের হাত-পা ঠান্ডা

Govt Hospital: গত সপ্তাহের বৃহস্পতিবার ৬১ বছরের আত্তার সিংয়ের অস্ত্রোপচার হয়। বাদ যায় পা। ওই কাটা পা হাসপাতালের স্টোর রুমে একটি প্য়াকেটে রাখা ছিল। হাসপাতালের সাফাই কর্মীদের দায়িত্ব ছিল ওই দেহাংশ ডিসপোজ করার। গত ২২ ফেব্রুয়ারি, সোমবার হাসপাতালের কর্মীরা স্টোর রুমের দরজা লক করতে ভুলে যান।

Viral Video: হাসপাতালের বেডে রোগী, কুকুরের মুখে তাঁর কাটা পা! পথচলতি লোকজনের হাত-পা ঠান্ডা
ভাইরাল সেই দৃশ্য।Image Credit source: X

|

Feb 25, 2026 | 3:23 PM

সিমলা: আগের সপ্তাহে অপারেশন হয়েছে রোগীর,  পরে দেখা গেল সেই কাটা পা মুখে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পথকুকুর! ভয়ঙ্কর এই দৃশ্যের সাক্ষী থাকল পথচারীরা। তারাই গিয়ে খবর দিলেন হাসপাতালে। তদন্তের মুখে পড়তেই হাসপাতালের সাফাই, কর্মীরা দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন।

ভয়ঙ্কর এই দৃশ্য়ের সাক্ষী থাকল হিমাচল প্রদেশের সিমলা। একটি সরকারি হাসপাতালের কাছেই একটি পথকুকুরকে ঘুরে বেড়াতে দেখা গেল রোগীর কাটা পা মুখে নিয়ে। অটল ইন্সটিটিউট অব মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয় এই দৃশ্য ভাইরাল হতেই।

জানা যায়, গত সপ্তাহের বৃহস্পতিবার ৬১ বছরের আত্তার সিংয়ের অস্ত্রোপচার হয়। বাদ যায় পা। ওই কাটা পা হাসপাতালের স্টোর রুমে একটি প্য়াকেটে রাখা ছিল। হাসপাতালের সাফাই কর্মীদের দায়িত্ব ছিল ওই দেহাংশ ডিসপোজ করার। গত ২২ ফেব্রুয়ারি, সোমবার হাসপাতালের কর্মীরা স্টোর রুমের দরজা লক করতে ভুলে যান। আর সেই সুযোগেই পথকুকুর হাসপাতালের স্টোর রুমের ভিতরে ঢোকে এবং দেহাংশ নিয়ে রাস্তায় পালিয়ে যায়।

পথচলতি মানুষ এই দৃশ্য দেখেই অভিযোগ জানান। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো বিগত কয়েকদিন ধরে ভাইরাল। ওই ভিডিয়ো নজরে আসতেই প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়।  অটল ইন্সসিটিটিউট অব মেডিক্যাল সুপার স্পেশালিটিজের ম্যানেজমেন্টের তরফে স্যানিটেশন সুপারভাইজর ও সাফাই কর্মীদের শোকজ করা হয়েছে।