AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 WITT 2026: যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন TV9 নেটওয়ার্কের এমডি, সিইও বরুণ দাস

What India Thinks Today: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস বলেন, "আপনি আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আলোচনা আর কূটনীতিই সবথেকে গুরুত্বপূর্ণ পথ। আপনি রাষ্ট্রনেতাদের সঙ্গে লাগাতার কথা বলে চলেছেন এই বার্তা পৌঁছে যেতে।"

TV9 WITT 2026: যুদ্ধ পরিস্থিতিতে বিশেষ ভূমিকা নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন TV9 নেটওয়ার্কের এমডি, সিইও বরুণ দাস
Image Credit: TV9 Network
| Updated on: Mar 23, 2026 | 9:35 PM
Share

নয়া দিল্লি: চতুর্থবার ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের আয়োজন করেছে TV9 নেটওয়ার্ক। ২৩ মার্চ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখলেন TV9 নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানিয়ে বক্তব্য শুরু করেন বরুণ দাস।

বর্তমান পরিস্থিতি ও তেল সঙ্কটের কথা উল্লেখ করে বরুণ দাস বলেন, ‘এই সঙ্কট দুই বিশ্বযুদ্ধের থেকেও বেশি উদ্বেগজনক। এই পরিস্থিতিতে প্রশ্ন এটা নয় যে, হোয়াট ওয়ার্ল্ড থিঙ্কস টুডে। প্রশ্ন এটাই, হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বরুণ দাস বলেন, “আপনি আবারও মনে করিয়ে দিয়েছেন যে, আলোচনা আর কূটনীতিই সবথেকে গুরুত্বপূর্ণ পথ। আপনি রাষ্ট্রনেতাদের সঙ্গে লাগাতার কথা বলে চলেছেন এই বার্তা পৌঁছে যেতে। আপনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, শুধু তার জন্যই ধন্যবাদ জানাব না, আপনি যেভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, তার জন্যও ধন্যবাদ।” বরুণ দাস উল্লেখ করেন, ২৫ বছর ধরে সরকারের প্রধান হিসেবে কাজ করছেন নরেন্দ্র মোদী।

অতিথিদের অভ্যর্থনা জানিয়ে এদিন বিশ্বের কঠিনতম চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করেন বরুণ দাস। তিনি বলেন, “পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আগে বিশ্বের অর্থনীতি নাড়িয়ে দিয়েছিল ট্যারিফ ওয়ার। অন্তত ৮ হাজার ৩০০ কোটি মানুষ কোনও না কোনওভাবে প্রভাবিত হচ্ছেন।”

ভারতের ৫০০০ বছরের পুরনো সংস্কৃতির কথা উল্লেখ করে বরুণ দাস বুঝিয়ে দেন প্রাচীন সংস্কৃতির গুরুত্ব, মহাভারত ও ভগবৎ গীতার গুরুত্ব।

TV9 নেটওয়ার্কের সিইও ও এমডি বরুণ দাস বলেন, “আমি সবসময় নিজেকে ম্যানেজমেন্টের ছাত্র বলে মনে করি। আমি সবসময় মোদীজির প্রশাসনের পদ্ধতি থেকে শেখার চেষ্টা করি। আমি ওঁর কাছ থেকে শিখেছি, অর্থনীতির উন্নতির জন্য কীভাবে নতুন বিনিয়োগ করতে হয়। আজ বিশ্বে কুরুক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মোদীর নতুন মন্ত্র দেখছে গোটা বিশ্ব। আর নতুন মন্ত্র হল সমভাবাপন্নতা, মহাভারতের কুরুক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই সমভাবের পাঠ দিয়েছিলেন।” তিনি মনে করিয়ে দিয়েছেন, যে পরিস্থিতিতে যে কোনও সময় গ্লোবাল মার্কেটে মিসাইল আঘাত হানতে পারে, সেই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ।

এমডি ও সিইও বরুণ দাসের কথায়, মোদী শুধু বাইরের কুরুক্ষেত্রের লড়াই লড়ছেন না, দেশের অন্দরের চ্যালেঞ্জগুলির কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। দারিদ্র্য়, অর্থনৈতিক উন্নয়ন, গ্রিন এনার্জি, নতুন প্রযুক্তি তথা এআই। সব ক্ষেত্রেই মোদীর নেতৃত্বে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

TV9 নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস আরও বলেন যে, “মতপার্থক্য গণতন্ত্রের সহজাত বৈশিষ্ট্য হলেও বিতর্কই গণতন্ত্রকে সমৃদ্ধ করে। তবে গণতন্ত্রে সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেছেন যে, ভারত আজ যা ভাবছে তা, কেবল প্রাসঙ্গিকই নয় বরং বিশ্ব জুড়ে এক বিশেষ প্রভাবও তৈরি করছে।”

Follow Us
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে