AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CJP Protest: উচ্চবেতনের চাকরি ছেড়েছিলেন একসময়, কে এই সিজেপির নতুন লিডার আজিঙ্কা?

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, সিজেপির আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে অজিঙ্ক শিন্ডেকে। তিনি সিজেপির অর্গানাইজেশন ইন চার্জ। যতক্ষণ না দীপকে এবং অন্যান্য শীর্ষ নেতৃত্বরা ছাড়া পাচ্ছেন, ততক্ষণ অজিঙ্ক শিন্ডেই আন্দোলনের নেতৃত্ব দেবেন।

CJP Protest: উচ্চবেতনের চাকরি ছেড়েছিলেন একসময়, কে এই সিজেপির নতুন লিডার আজিঙ্কা?
| Updated on: Oct 10, 2026 | 8:41 PM
Share

নয়া দিল্লি: আটক হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আঁচ আন্দোলন শুরুর আগেই পেয়েছিল অভিজিৎ দীপকে, সৌরভ দাসরা। তাই আগে থেকেই কৌশল তৈরি করে রেখেছিলেন তাঁরা। বিমানবন্দর থেকে আটক হওয়ার পর সামনে আসে অভিজিৎ দীপকের একটি ভিডিয়োবার্তা, যা আগে থেকে রেকর্ড করা ছিল। সেখানেই জানিয়ে দেওয়া হয় যে দীপকেদের অনুপস্থিতিতে আন্দোলনে সিজেপির হয়ে নেতৃত্বে দেবেন আজিঙ্কা শিন্ডে। ভিডিয়োতে দীপকে বলেন, “এখন থেকে আজিঙ্কাই আন্দোলনের নেতৃত্ব দেবেন।”

কে এই আজিঙ্কা?

মহারাষ্ট্রের আলিবাগের বাসিন্দা আজিঙ্কা আম আদমি পার্টির সদস্য ছিলেন একসময়। ২০১৬-র গোয়া বিধানসভা নির্বাচনের সময় আপের হয়ে প্রচারও করেছিলেন তিনি।

কম্পিউটার সায়েন্সে স্নাতক আজিঙ্কা শিন্ডে পুনের আইটি সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করেছেন। পরে উচ্চবেতনের চাকরি ছেড়ে দেন ও আম আদমি পার্টিতে যোগ দেন। দুর্নীতি-বিরোধী লড়াইতে যোগ দেন তিনি।

সিজেপি তৈরি হওয়ার পর থেকেই দীপকেদের সঙ্গে যোগাযোগ শুরু আজিঙ্কার। অর্থাৎ শুরু থেকেই সিজেপির সঙ্গী তিনি। জুলাই মাসে দিল্লির আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি। ক্রমে ক্রমে দলের কোর টিমের অংশ হয়ে যান তিনি। বর্তমানে সিজেপির জাতীয় সংগঠনের ইনচার্জ হিসেবে রয়েছেন তিনি।

Follow Us