AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Keyboard: কিবোর্ডে এত বড় ‘স্পেসবার’ থাকে কেন, নিছক দেখতে ভালো লাগে বলে নয়

Spacebar in Keyboard: কি বোর্ডের অন্য কয়েকটি কি-র মতো স্পেসবারও একের অধিক কাজ করে থাকে। বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে ভিডিয়ো বা গান বন্ধ কর তে বা পুনরায় চালু করতে বা পেজ স্ক্রল করতে এই কি ব্যবহার করতে হয়।

Keyboard: কিবোর্ডে এত বড় 'স্পেসবার' থাকে কেন, নিছক দেখতে ভালো লাগে বলে নয়
Image Credit: Getty Image
| Updated on: Oct 03, 2026 | 9:13 AM
Share

কলকাতা: ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডের সবথেকে বড় কি হল স্পেসবার। বাহ্যিকভাবে একে একটি সাধারণ ডিজাইন বলে মনে হলেও, বিশেষজ্ঞরা বলছেন যে এর কিছু বিশেষ কারণও রয়েছে।

১. লেখার সময় শব্দগুলোর মাঝে ফাঁকা জায়গা বা স্পেস দেওয়া হলো টাইপিং-এর অন্যতম প্রধান কাজ। টাইপ করতে গেলে কিবোর্ডে স্পেসবারেই সবচেয়ে বেশিবার চাপ দিতে হয়। কি বোর্ডের দিকে না তাকিয়েও সঠিক জায়গায় চাপ দেওয়া যায়। ফলে দ্রুত স্বাচ্ছন্দ্যে টাইপ করা যায়।

২. অধিকাংশ কি-র মতো নয়, স্পেসবারে এমন ডিজাইন করা হয়েছে যাতে এটি যে কোনও বুড়ো আঙুল দিয়ে চাপ দেওয়া যায়। একটি চওড়া সুইচ হওয়ার কারণে ডানহাতি এবং বাঁহাতি, সব ব্যবহারকারীরাই এটি সহজে ব্যবহার করতে পারেন। যেহেতু টাইপিং-এর সময় হাতের বুড়ো আঙুল দুটি কিবোর্ডের নীচের অংশে স্বাভাবিকভাবেই অবস্থান করে, তাই বড় আকারের একটিমাত্র স্পেসবার দীর্ঘক্ষণ টাইপ করার সময় কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে।

৩. বড় স্পেসবারের ধারণাটি এসেছে মেকানিক্যাল টাইপ রাইটারের সময় থেকে। শুরুর দিকের টাইপ রাইটারে প্রতিটি অক্ষরের মাঝে স্পেস দেওয়ার জন্য তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হত। পরবর্তীতে যখন কম্পিউটারের কিবোর্ড টাইপ রাইটারের জায়গা নেয়, তখন ব্যবহারকারীরা যাতে সহজে নতুন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হতে পারেন, সেজন্য পুরনো এই পরিচিত লেআউটটি বজায় রাখা হয়।

৪. স্পেসবার ছোট হলে, দ্রুত টাইপ করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভুল হলে বারবার তা সংশোধন করতে হয়। টাইপিং যাতে নির্ভুল হয়, তার জন্য এই কি-র বিশেষ গুরুত্ব রয়েছে।

৫. কিবোর্ডের গঠনেও স্পেসবারের বিশেষ ভূমিকা রয়েছে। যে কোনও দিক থেকেই চাপ দেওয়া যায় এই কি-তে।

তবে স্পেসবারও একের অধিক কাজ করে থাকে। বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে ভিডিয়ো বা গান বন্ধ কর তে বা পুনরায় চালু করতে বা পেজ স্ক্রল করতে এই কি ব্যবহার করতে হয়।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩