AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

I-PAC মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ED?

বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করেন এত চিৎকার না করার জন্য। তবে এজলাসের ভিতর শান্ত করা সম্ভব হয়নি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও মাইক হাতে শান্ত থাকার আর্জি জানান সকলকে। কিন্তু কাজের কাজ হয়নি। শুক্রবারই মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে জরুরী বেঞ্চে আবেদন করে ইডি।

I-PAC মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ED?
তল্লাশির মাঝেই I PACএর অফিসে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 8:53 PM
Share

কলকাতা: I PAC মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ইডি। সূত্রের খবর, ইডির আইনি দল সমস্ত আইনি বিকল্প বিবেচনা করছে।  শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হট্টগোলের কারণে কলকাতা হাইকোর্ট শুক্রবার মামলার শুনানি করতে পারেনি। কলকাতা হাইকোর্ট ১৪ জানুয়ারি মামলার শুনানি করবে। উল্লেখ্য, শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানির মাঝেই শুরু হয় তুমুল বাগ বিতণ্ডা।

বিচারপতি শুভ্রা ঘোষ নিষেধ করেন এত চিৎকার না করার জন্য। তবে এজলাসের ভিতর শান্ত করা সম্ভব হয়নি। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও মাইক হাতে শান্ত থাকার আর্জি জানান সকলকে। কিন্তু কাজের কাজ হয়নি। শুক্রবারই মামলার শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয়ে জরুরী বেঞ্চে আবেদন করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি চাইছেন, শুক্রবারই হোক এই মামলার শুনানি। প্রয়োজনে এজলাস বদলাতেও আপত্তি নেই গোয়েন্দাদের। তবে, প্রধান বিচারপতি জানিয়ে দেন, যেহেতু জুডিশিয়াল অর্ডার হয়েছে, তাই বদল করা সম্ভব নয়।

এরই মধ্যেই I-PAC এর তরফেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের গোটা বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করে I PAC। তাদের বক্তব্য, গতকাল প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান নিয়ে যে  ধরনের ঘটনাপ্রবাহ তৈরি হয়েছে, তা অনাকাঙ্খিত। ঘটনা যে নজির তৈরি হয়েছে, তা উদ্বেগজনক। কিন্তু এই ক্ষেত্রে তারা প্রয়োজনে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। আইনের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!