AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শপিং-খাওয়া-দাওয়ায় মাসে খরচ ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা! খোরপোশের দাবি শুনে বিচারপতি বললেন…

Karnataka High Court: আইনজীবীর এই বয়ান শুনেই রেগে যান বিচারপতি। তিনি বলেন, "মাসে ৬ লক্ষ টাকা কীসের জন্য দরকার? কী করবেন এত টাকার? এখানে কী দর কষাকষি চলছে?"

শপিং-খাওয়া-দাওয়ায় মাসে খরচ ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা! খোরপোশের দাবি শুনে বিচারপতি বললেন...
প্রতীকী চিত্রImage Credit: TV9 বাংলা
| Updated on: Aug 22, 2024 | 3:31 PM
Share

চেন্নাই: বিবাহ বিচ্ছেদ চায় স্বামী,  স্ত্রীর দাবি, মাসে ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা খোরপোশ দিতে হবে তাঁকে। স্ত্রীর দাবি, ব্রান্ডেড পোশাক, ওষুধপত্র কিনতেই মাসে এত খরচ হবে তাঁর। শুনে রেগে অগ্নিশর্মা বিচারপতি। প্রশ্ন করলেন, “স্বামীর কি ১০ কোটি টাকা উপার্জন যে এত খোরপোশ দেবেন?”

মামলাটি চলছিল কর্নাটক হাইকোর্টে। একটি বিবাহ বিচ্ছেদ মামলার শুনানিতে স্ত্রীর পক্ষে হাজির আইনজীবী বলেন যে মাসিক ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা খোরপোশের প্রয়োজন। এর হিসাব দিতে গিয়ে, আইনজীবী বলেন, “মক্কেলকে বাইরে থেকে খাবার খেতে হয়। এর জন্য মাসিক ৪০ হাজার টাকা প্রয়োজন। স্বামী যেখানে ১০ হাজারের কেলভিন ক্লায়েনের টিশার্ট পরেন, সেখানেই আমার মক্কেলকে পুরনো জামাকাপড় পরতে হয়। জামাকাপড়, গহনাগাটির জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং হাটুর ব্যথার ওষুধ, চিকিৎসার জন্য মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা প্রয়োজন। সব মিলিয়েই ৬ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকার মাসিক খোরপোশের আবেদন জানানো হয়েছে। ”

আইনজীবীর এই বয়ান শুনেই রেগে যান বিচারপতি। তিনি বলেন, “মাসে ৬ লক্ষ টাকা কীসের জন্য দরকার? কী করবেন এত টাকার? এখানে কী দর কষাকষি চলছে?”

আইনজীবী বলেন, “এটা প্রয়োজন। গোল্ড লোন সহ একাধিক লোন রয়েছে। খোরপোশের জন্য এই অর্থ প্রয়োজন।

এই কথা শুনে আরও রেগে গিয়ে বিচারপতি বলেন, “স্বামীর কি ১০ কোটি টাকা উপার্জন? স্ত্রী চাইলেই ৫ কোটি টাকা দিয়ে দেবেন? আপনার মক্কেলের চাহিদা কি, সেটা জানান। এই খরচের হিসাব দেবেন নিা। আমরা খোরপোশের অঙ্ক জানতে চেয়েছিলাম। দয়া করে বলবেন না একজনের মাসিক খরচ ৬ লক্ষ টাকা হয়। ওঁকে নিজেকে উপার্জন করতে বলুন। সঠিক অঙ্কটা বলুন। ওঁকে তো পরিবার বা সন্তানের দায়িত্ব নিতে হবে না। একজনের মাসিক খরচ কীভাবে ৬ লক্ষ টাকা হয়?  স্ত্রীর সঙ্গে বিরোধ হওয়া তো স্বামীর অপরাধ নয়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?