AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mysterious Death: ২৫ এপ্রিল বিয়ে, মা-বাবা ছিল না, ফাঁকা বাড়ি পেয়েই…,যুবতীকে যে অবস্থায় দেখা গেল, চোখ নামিয়ে নিল সবাই

Mysterious Death: যুবতীর দিদা জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল তাঁর বিয়ে ছিল। যুবতীর মা-বাবা চিকিৎসার জন্য লখনউ গিয়েছিলেন। যুবতী একাই বাড়িতে ছিলেন বিগত দুই দিন ধরে।

Mysterious Death: ২৫ এপ্রিল বিয়ে, মা-বাবা ছিল না, ফাঁকা বাড়ি পেয়েই...,যুবতীকে যে অবস্থায় দেখা গেল, চোখ নামিয়ে নিল সবাই
ঘটনাস্থলে হাজির পুলিশ।Image Credit: X
| Updated on: Mar 24, 2025 | 7:25 AM
Share

লখনউ: পরের মাসেই বিয়ে। শহরে গিয়েছিল মা-বাবা। বাড়িতে একাই থাকছিল বছর কুড়ির যুবতী। দুইদিন ঠিকভাবে থাকলেও, তিনদিনে তাঁকে যে অবস্থায় দেখা গেল, তাতে গা শিউরে উঠল সবার। মাটি থেকে ৬ ফুট উপরে, একটা জাম গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হল যুবতীর। আতঙ্কের বিষয়, যুবতীর হাতদুটি পিছমোড়া করে বাঁধা ছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার ভোরে উত্তর প্রদেশের বালিয়া জেলায় একটি গ্রাম থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যা নয়, খুন। যুবতী নিজের হাত পিছন থেকে বেঁধে, এত উচু গাছে উঠে গলায় ফাঁস দেওয়া অসম্ভব। এর পিছনে প্রেমঘটিত বা প্রতিহিংসার কোন কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

যুবতীর দিদা জানিয়েছেন, আগামী ২৫ এপ্রিল তাঁর বিয়ে ছিল। যুবতীর মা-বাবা চিকিৎসার জন্য লখনউ গিয়েছিলেন। যুবতী একাই বাড়িতে ছিলেন বিগত দুই দিন ধরে। রবিবার ভোরে পুলিশের কাছে খবর আসে, যুবতীর বাড়ি থেকে ৪০-৫০ মিটার দূরেই একটি জাম গাছে তাঁর দেহ ঝুলছে। এরপরই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যুবতীকে ধর্ষণ করা হয়েছিল কি না, তাও রিপোর্ট আসার পরই জানা যাবে।

যুবতীর দিদা বলেন, “আমার নাতনি আত্মহত্যা করেনি। এর পিছনে অনেকের হাত রয়েছে। আমি সুবিচার চাই। অপরাধীদের ধরে তাদের কড়া শাস্তি দেওয়া হোক।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?