AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodha Ram Mandir: একখানা আমের দাম এক লাখ, অযোধ্যার রামের পায়ে দেওয়া হল এই বিশেষ ফল

Miyazaki Mango in Ayodhya Ram Mandir: আন্তর্জাতিক বাজারে এই বিরল আমের দাম প্রতি কেজিতে প্রায় ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এটা তো গেল এক কেজির দাম। জানেন কি শুধুমাত্র একটি মিয়াজাকি আমের দামই প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত হয়। সোমবার স্থানীয় প্রথা মেনে মরশুমের প্রথম পাকা আম ভগবান রামের উদ্দেশে অর্পণ করা হয়।

Ayodha Ram Mandir: একখানা আমের দাম এক লাখ, অযোধ্যার রামের পায়ে দেওয়া হল এই বিশেষ ফল
রামমন্দিরে বিশেষ আমImage Credit: Tv9 Bangla
| Updated on: Jun 16, 2026 | 3:39 PM
Share

অযোধ্যা: বিশ্বের সবচেয়ে দামি আম এবার পৌঁছে গেল অযোধ্যার রামমন্দিরে (Ayodhya Ram Mandir)। প্রথমবার ভগবান রামের উদ্দেশে নিবেদন করা হল জাপানের বিখ্যাত মিয়াজাকি (Miyazaki) আম। এই আম ‘এগ অব দ্য সান’ (Egg Of The Sun) নামেও পরিচিত। এই ধরনের আমগুলির দাম লাখের বেশি। হ্যাঁ, ঠিক পড়ছেন। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হল, এই আম জাপান (Japan) থেকে আনা হয়নি। অযোধ্যার মাটিতেই ফলন হয়েছে বিশ্বের অন্যতম দামি আমের।

কত দাম মিয়াজ়াকি আমের?

আন্তর্জাতিক বাজারে এই বিরল আমের দাম প্রতি কেজিতে প্রায় ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এটা তো গেল এক কেজির দাম। জানেন কি শুধুমাত্র একটি মিয়াজাকি আমের দামই প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত হয়। সোমবার স্থানীয় প্রথা মেনে মরশুমের প্রথম পাকা আম ভগবান রামের উদ্দেশে অর্পণ করা হয়।

অযোধ্যায় কীভাবে ফলন?

ওমপ্রকাশ সিং নামে অযোধ্যার এক কৃষক প্রায় দু’বছর আগে পরীক্ষামূলকভাবে মিয়াজাকির চারা রোপণ করেছিলেন। উদ্দেশ্য ছিল, অযোধ্যার আবহাওয়ায় এই বিদেশি জাতের আম টিকে থাকতে পারে কি না তা দেখা। সেই পরীক্ষাই সফল হয়েছে। গাছটি স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে এ বছর প্রায় এক ডজন আমের ফলন হয়েছে।

সংবাদসংস্থা ANI-কে ওমপ্রকাশ সিং জানান,”মিয়াজাকি জাপানের অত্যন্ত জনপ্রিয় একটি আম, যা বিশ্বের সবচেয়ে দামি আম হিসেবে পরিচিত। এটি অন্যান্য আমের তুলনায় অনেক বেশি মিষ্টি, আঁশ রয়েছে এবং ভিটামিনে ভরপুর। প্রায় দু’বছর আগে গাছটি লাগিয়েছিলাম। এ বছর প্রায় ১২টি আম হয়েছে। প্রতিটির ওজন ১৫০ গ্রাম থেকে ৩০০ গ্রামের মধ্যে। প্রথা অনুযায়ী প্রথম পাকা আমটি ভগবানকে নিবেদন করা হয়েছে।”

তিনি আরও জানান, তাঁর বাগানে শুধু মিয়াজাকি নয়, থাইল্যান্ডের ‘বানানা ম্যাঙ্গো’, অস্ট্রেলিয়ার ‘R2E2’ এবং ভারতের জনপ্রিয় ‘চৌসা’ ও ‘দশেহরি’ জাতের আমও চাষ করা হচ্ছে।এই বিরল আম রামমন্দিরে নিবেদন করায় অযোধ্যার কৃষি ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকে।

Follow Us
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
'সুদীপ বলেছিলেন যাবেন না, কিন্তু...',কী বললেন সৌগত রায়?
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
ব্যারাকপুর পুরসভাও হাতছাড়া তৃণমূলের, পদত্যাগ উত্তম দাসের
বিধানসভায় এবার CID, সই জালিয়াতি কাণ্ডেই অভিযান?
বিধানসভায় এবার CID, সই জালিয়াতি কাণ্ডেই অভিযান?
'মেসির সঙ্গে যা করেছিলেন...হিসেব হবে', জানালেন মন্ত্রী ইন্দ্রনীলের
'মেসির সঙ্গে যা করেছিলেন...হিসেব হবে', জানালেন মন্ত্রী ইন্দ্রনীলের