AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zakia Jafri: গুজরাট হিংসায় স্বামীকে হারিয়েছিলেন, ৮৬ বছর বয়সে প্রয়াত জাকিয়া

Zakia Jafri: ২০০২ সালে গুজরাট হিংসায় আহমেদাবাদের গুলবার্গ সোস্যাইটিতে ৬৯ জন খুন হন। মৃতদের তালিকায় ছিলেন জাকিয়ার স্বামী এহসান জাফরি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ ছিলেন এহসান।

Zakia Jafri: গুজরাট হিংসায় স্বামীকে হারিয়েছিলেন, ৮৬ বছর বয়সে প্রয়াত জাকিয়া
জাকিয়া জাফরি
| Updated on: Feb 01, 2025 | 5:36 PM
Share

আহমেদাবাদ: প্রয়াত হলেন ২০০২ সালের গুজরাট হিংসায় নিহত প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। শনিবার আহমেদাবাদে মেয়ের বাড়িতে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারের লোকজন জানিয়েছেন, আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে জাকিয়ার।

জাকিয়ার পুত্র তনবীর জাফরি বলেন, “আহমেদাবাদে আমার বোনের বাড়িতে গিয়েছিলেন মা। অন্যান্য দিনের মতো এদিন সকালেও নিজের কাজ করেন তিনি। তারপর পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছিলেন। আচমকা অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসককে ডাকা হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ চিকিৎসক আমার মাকে মৃত ঘোষণা করেন।” জাকিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজকর্মী তিস্তা সেতালবাদ। একসময় গুজরাট হিংসায় বিচার চেয়ে জাকিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি।

২০০২ সালে গুজরাট হিংসায় আহমেদাবাদের গুলবার্গ সোস্যাইটিতে ৬৯ জন খুন হন। মৃতদের তালিকায় ছিলেন জাকিয়ার স্বামী এহসান জাফরি। কংগ্রেসের প্রাক্তন সাংসদ ছিলেন এহসান।

তাঁর স্বামীর মৃত্যুর পর আইনি লড়াই শুরু করেন জাকিয়া। যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এই হিংসার ঘটনায় গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন জাকিয়া। এই নিয়ে তদন্তের নির্দেশ দিতে শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। অভিযোগের যৌক্তিকতা নেই জানিয়ে ২০২২ সালে জাকিয়ার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

Follow Us
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর