AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bizarre Incident: শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে এ কী করলেন যুবক! মাথায় হাত চিকিৎসকদের

Delhi Hospital: ২৬ বছরের ওই যুবক বার বার বমি এবং পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে। প্রায় ২০ দিন ধরে এই অসুবিধায় ভুগছিলেন তিনি। কিছু খেতেও পারছিলেন না তিনি। এই সব সমস্যা নিয়েই হাসপাতালের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি)-তে দেখিয়েছিলেন ওই যুবক।

Bizarre Incident: শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে এ কী করলেন যুবক! মাথায় হাত চিকিৎসকদের
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Updated on: Feb 27, 2024 | 6:22 AM
Share

নয়াদিল্লি: দেহগঠনে সাহায্য করে জিঙ্ক। সেই মৌলের পরিমাণ শরীরে বৃদ্ধি করতে এক যুবক যা করেছেন, তাতে রীতিমতো হতবাক চিকিৎসকরা। জানা গিয়েছে, শরীরের জিঙ্কের পরিমাণ বাড়াতে কয়েন, ম্যাগনেট বা চুম্বক খেয়েছেন ওই যুবক। দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করেছেন ৩৯টি কয়েন এবং ৩৭টি ম্যাগনেট। ওই যুবকের বয়স ২৬ বছর। তবে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দিল্লির ওই হাসপাতালের চিকিৎসকরা।

২৬ বছরের ওই যুবক বার বার বমি এবং পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে। প্রায় ২০ দিন ধরে এই অসুবিধায় ভুগছিলেন তিনি। কিছু খেতেও পারছিলেন না তিনি। এই সব সমস্যা নিয়েই হাসপাতালের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি)-তে দেখিয়েছিলেন ওই যুবক। তখন তাঁর পরিবারের লোকেরা জানিয়েছিলেন, কয়েন খাওয়ার অভ্যাস রয়েছে অসুস্থ যুবকের। এর পর এক্স-রে করেন চিকিৎসকরা। তাতে দেখা যায় ওই যুবকের পেটে গিজগিজ করছে কয়েন এবং ম্যাগনেট। এমনকি সেগুলি অন্ত্রকে রীতিমতো বন্ধ করে দিয়েছে। তাই অস্ত্রোপচার করে দ্রুত সেগুলি বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো হয় অস্ত্রোপচার।

এই অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের পেটে ১, ২ এবং ৫ টাকার মোট ৩৯টি কয়েন ছিল। এ ছাড়া বিভিন্ন আকারের ৩৯টি ম্যাগনেট রয়েছে। তা বের করার পর পর্যবেক্ষণে রাখা হয়েছিল ওই রোগী। তবে এখন তিনি সুস্থ ভাবে বাড়ি চলে গিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে জিঙ্ক বাড়াতেই এই কাজ করেছিলেন ওই যুবক।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা