AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Internal Rift: মমতার বৈঠকে ‘অ্যাবসেন্ট’ ১১ জন জয়ী প্রার্থী!

TMC MLAs Absent Kalighat Meeting: প্রসঙ্গত, বিরোধী দলনেতা কে হবেন, তা নির্ধারিত করতেই কালীঘাটে বিকাল চারটেয় সময় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিজয়ী বিধায়ককে ডেকেছিলেন তিনি। এদিন নির্ধারিত সময়েই বৈঠক শুরু হয় কালীঘাটে। কিন্তু দেখা যায়, ১১ জন জয়ী প্রার্থী তাঁরা অনুপস্থিত। 

TMC Internal Rift: মমতার বৈঠকে 'অ্যাবসেন্ট' ১১ জন জয়ী প্রার্থী!
কালীঘাটে বৈঠকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2026 | 5:34 PM
Share

কলকাতা: এখন নেত্রী ক্ষমতায় নেই। তাঁর ডাকা বৈঠকে সাড়াই দিলেন না তৃণমূলের জয়ী প্রার্থীদের একাংশ। ৮০ জন জয়ী প্রার্থীদের মধ্যে বৈঠকে গরহাজির ১১ জন। দলের ভরাডুবি হতেই মুখ ফেরাচ্ছেন জয়ী প্রার্থীরা? এবার উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, বিরোধী দলনেতা কে হবেন, তা নির্ধারিত করতেই কালীঘাটে বিকাল চারটেয় সময় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক বিজয়ী বিধায়ককে ডেকেছিলেন তিনি। এদিন নির্ধারিত সময়েই বৈঠক শুরু হয় কালীঘাটে। কিন্তু দেখা যায়, ১১ জন জয়ী প্রার্থী তাঁরা অনুপস্থিত।

এবার সেক্ষেত্রে বিশ্লেষকদের মতে, এমনও হতে পারে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা চলছে। হতেও পারেন, জয়ী প্রার্থী তা সামলাতেই ব্যস্ত রয়েছেন। সেই কারণে তাঁরা নাও আসতে পারেন। তবে কারা কারা এদিনের বৈঠকে যোগ দিলেন, সেটা এখনই জানা যায়নি। বৈঠক শেষে তা স্পষ্ট হবে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ইস্তফা দেবেন না, সেটা আগেই স্পষ্ট করেছেন তিনি। সাংবাদিকদের সামনে তিনি কালীঘাট থেকে স্পষ্ট বলেছেন, “আমি কেন ইস্তফা দিতে যাব। জোর করে দখলের পর যদি কেউ মনে করে, আমাকে গিয়ে ইস্তফা দিতে হবে, আমি কেন দেব? আমরা নির্বাচনে হারিনি। এটা জোর করে করানো হয়েছে।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?