AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Update: মমতার নির্দেশকে বুড়ো আঙুল দলেরই বিধায়কদের!

| Edited By: | Updated on: Jun 01, 2026 | 12:04 AM
Share

West Bengal News Updates: সোনারপুরে আক্রান্ত অভিষেক। হামলার পর নিরাপত্তা বাড়ানো হল অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলছে রাজ্য সরকার। তিনজন নিরাপত্তারক্ষী সারাক্ষণ সঙ্গে থাকবে ডায়মন্ড হারবারের সাংসদের।

West Bengal News Update: মমতার নির্দেশকে বুড়ো আঙুল দলেরই বিধায়কদের!
কালীঘাটে মমতার বাড়িতে বৈঠকে বিধায়করাImage Credit: TV9 Bangla

এবার দমদমে হকার উচ্ছেদ। স্টেশনে বেআইনিভাবে যে সমস্ত দোকান এবং স্টল ছিল সেগুলি রেল পুলিশের তরফে সরিয়ে দেওয়া হয়! আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল! শনিবার রাতে প্রচুর পুলিশ ফোর্স নিয়ে স্টেশনে প্রথমে মাইকিং করে স্টেশন খালি করে দেওয়ার অনুরোধ করে পুলিশ। কিন্তু হকার্স ইউনিয়নের তরফে বিক্ষোভ দেখানো হয়! তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষে পুলিশ লাঠিচার্জ করে স্টেশন ফাঁকা করে দোকান ভাঙার কাজ শুরু করে দেয়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 May 2026 06:48 PM (IST)

    Messi Event: কী করেছিলেন অরূপ?

    মেসি কাণ্ডে এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাঁচ ধারায় এফআইআর রুজু করেছেন শতদ্রু। সেদিনে মাঠে ঠিক কী কী ঘটেছিল,  TV9 বাংলাকে সে বিষয়ে বলতে গিয়ে বিস্ফোরক শতদ্রু। অরূপ বিশ্বাস এই ইভেন্টের আগে থেকে গা-জোয়ারি করে টিকিট নিয়ে কালোবাজারি করেছেন বলে বিস্ফোরক দাবি করেন শতদ্রু। তিনি বলেন, “প্রাক্তন ক্রীড়ামন্ত্রী আর পুলিশের গাফিলতির জন্য আমার ইভেন্টটা ন্যাচাকার হয়। এই ইভেন্টের অনেক আগে থেকে ক্রীড়া মন্ত্রী আমাকে থ্রেট দিতেন। উনি গা-জোয়ারি করে আমার থেকে ২২ হাজারের ওপর টিকিট নিয়েছিলেন। সেই টিকিট বিক্রি করেছেন, সেটা আমার কাছে ১০০ শতাংশ খবর রয়েছে।”

  • 31 May 2026 06:01 PM (IST)

    TMC MLAs meeting: মমতার ডাকা বৈঠকে গরহাজির ৬০ বিধায়ক, উঠছে প্রশ্ন

    • দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল ৪টে থেকে বৈঠক। সময় গড়িয়ে গেল। এক এক করে বিধায়করা মমতার কালীঘাটের বাড়িতে আসছেন।
    •  কিন্তু, শেষ পর্যন্ত সেই সংখ্যাটা দেখেই শোরগোল পড়ল রাজ্য রাজনীতিতে। মমতার ডাকা বৈঠকে মাত্র জনা কুড়ি বিধায়ক হাজির।
    •  তাঁদের বেশিরভাগই প্রবীণ বিধায়ক। বাকিরা আসেননি কেন? এই নিয়ে জল্পনা বাড়তে লাগল। তাহলে কি তৃণমূলে ভাঙন ধরল?
    • সেই জল্পনার মধ্যেই মমতার কালীঘাটের বাড়ির বাইরে এসে দলের ‘ঐক্য’ তুলে ধরার চেষ্টা করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

    বিস্তারিত পড়ুন: ২০-৬০! কালীঘাটে অনাস্থা প্রকাশ? বিধায়করা কোথায় যুক্তি দিলেন কুণাল 

  • 31 May 2026 05:28 PM (IST)

    সোমবারই মন্ত্রিসভার বৈঠক

    সোমবারই মন্ত্রিসভার বৈঠক। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রী তালিকায় একাধিক নাম ঘোরাফেরা করছে। শিক্ষামন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে শারদ্বত টুডু বা প্রণত টুডুকে। এছাড়াও তালিকায় নাম রয়েছে শঙ্কর ঘোষ, রুদ্রনীল ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, প্রণব টুডু, রুপা গঙ্গোপাধ্যায়,কল্যাণ চক্রবর্তী, চন্দনা বাউড়ি, জগন্নাথ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা ও সুব্রত মৈত্র।

  • 31 May 2026 04:41 PM (IST)

    Kalighat: কালীঘাটের বৈঠকে ৮০ বিধায়কের মধ্যে হাজির ১৮

    • মমতার কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে হাতে গোনা কয়েকজন বিধায়ক হাজির
    • সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পরই কালীঘাটে বৈঠক
    • তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে হাজির মাত্র ১৮ জন
    • ২ মে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে কয়েকজন পাবেন, সেটাই প্রশ্ন!
  • 31 May 2026 03:16 PM (IST)

    কল্যাণের কাঁদো-কাঁদো মুখ, মনে করালেন সেই ডায়লগ, ‘আয় সুকান্ত আয়…’

    ‘আয় শ্রীরামপুরে…তারপর তুই ঘরে ফিরিস কীভাবে দেখব…’ ঠিক এই ভাষাতেই খুব বেশি দিন নয়, গত বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) হুমকি দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। নিজের সংসদীয় কেন্দ্র শ্রীরামপুরে সুকান্ত (Sukanta) এলে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন কল্যাণ। বছর ঘুরেছে, পালা বদলেছে। আজ নিজের এলাকাতেই মার খেলেন সেখানকারই সাংসদ কল্যাণ। তা শুনে সুকান্ত বললেন, “সুকান্ত তো বহাল তবিয়তে ঘুরছে, ওইখানকার জনতাই মনে হয় কল্যাণের কল্যাণ করে দেব।

    বিস্তারিত পড়ুন: Sukanta on Kalyan: কল্যাণের কাঁদো-কাঁদো মুখ, মনে করালেন সেই ডায়লগ, ‘আয় সুকান্ত আয়…’

  • 31 May 2026 03:15 PM (IST)

    আর ৭-৮ সন্তান নয় বাংলায়, বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দুর সরকার?

    রাজ্যে পালা-বদলের পর নতুন-নতুন পদক্ষেপ করেছে রাজ্যের বিজেপি সরকার। এবার কি উত্তরপ্রদেশ অসমের দেখানো পথেই কি হাঁটতে চলেছে বাংলা? জনসংখ্যা নিয়ন্ত্রণে বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার? পরিবার পিছু জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ করবে এবার রাজ্য? এই রকমই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অন্দরে। কারণ, মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর এই মন্তব্যের পর থেকে রাজনীতির অন্দরে ফের নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

    বিস্তারিত পড়ুন: Family Planning in Bengal: আর ৭-৮ সন্তান নয় বাংলায়, বড় পদক্ষেপের পথে হাঁটতে পারে শুভেন্দুর সরকার?

  • 31 May 2026 03:11 PM (IST)

    মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন কাঁচুমাচু কল্যাণ

    থানার সামনে তৃণমূল বিজেপির (TMC-BJP) বাগবিতণ্ডায় চরম উত্তেজনা। তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রবিবার চণ্ডিতলা (Chanditala) থানায় স্বারক লিপি জমা দেওয়ার কথা ছিল তৃণমূলের। তার আগেই ব্যাপক উত্তেজনা ছড়ায় থানার সামনে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তখনই বাড়ে অশান্তি। ঘটনায় আহত শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখানে উল্লেখ্য, শনিবার সোনারপুরে গিয়ে মার খেতে হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এবার কল্যাণ। পরপর দু’দিন তৃণমূলের দুই সাংসদ আহত। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    বিস্তারিত পড়ুন: Attack on Kalyan Banerjee: মার খেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন কাঁচুমাচু কল্যাণ, কেঁদে কেঁদে বললেন, ‘BJP ডিউজ বল ছুড়েছে কি না জানি না’

  • 31 May 2026 01:35 PM (IST)

    অভিষেককে মার! কী বলছেন লাভলি মৈত্র?

    লাভলির স্পষ্ট কথা, “আমি বেশ কিছু  দিন ধরেই কলকাতার বাইরে আছি। ঘটনা নিয়ে বেশি কিছু জানি না। তবে বিজেপির অনেক লোক রয়েছে যাঁদের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে তারা সব এখন সাধু হয়ে গিয়েছে।” এরপরই তার সংযোজন, “আমি যদি বাইরে না থাকতাম তাহলে আমি ওখানে যেতাম। গতকাল যা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা। বাংলার পুলিশ-প্রশাসন-আইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা গোটা দেশ দেখল। আগামীতে এভাবে চলতে থাকলে বাংলার মানুষ উত্তর দেবে।”

  • 31 May 2026 12:19 PM (IST)

    যুবভারতীতে মেসি-কাণ্ডে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ পুলিশের

    • যুবভারতীতে মেসি-কাণ্ডে শেষ পর্যন্ত বড় পদক্ষেপ পুলিশের। আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
    • উচ্ছ্বসিত শতদ্রু। সোশ্যাল মিডিয়ায় এফআইআরের কপি শেয়ার করে লিখলেন ‘সত্যের জয়’। একইসঙ্গে এই আইনি পদক্ষেপের জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।
  • 31 May 2026 12:13 PM (IST)

    কালীঘাটে বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা

    • রবিবারই কালীঘাটে বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটার সময় হবে এই বৈঠক।
    • এই বৈঠক পূর্ব ঘোষিত হলেও অভিষেক হেনস্থার পর বিধায়কদের বৈঠক যে রীতিমতো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না।
    • আগামী ২ জুন রানি রাসমনিতে ভোট পরবর্তী হিংসা নিয়ে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সেই কর্মসূচি নিয়েও চর্চা হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • 31 May 2026 12:12 PM (IST)

    অভিষেককে মার, পুলিশের জালে ৭

    সোনারপুরের ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় এথনও পর্যন্ত খাতায়-কলমে অভিযোগ না করলেও পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে খবর। সেই কেসেই এবার শুরু ধড়পাকড়। ৪ জনকে গ্রেফতার। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • 31 May 2026 08:48 AM (IST)

    বাড়িতেই চিকিৎসা অভিষেকের

    দুই বেসরকারি হাসপাতাল ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি অভিষেককে। হাসপাতাল থেকে স্যালাইন হাতে নিয়ে ফিরলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে নিজের বাড়িতে। আপাতত বাড়িতেই চিকিৎসা। বিজেপির সরকারের হুমকিতেই ভর্তি নেয়নি দুই হাসপাতাল অভিযোগ মমতার। চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে।

  • 31 May 2026 08:48 AM (IST)

    এবার তিনজন নিরাপত্তারক্ষী থাকবে অভিষেকের সঙ্গে

    সোনারপুরে আক্রান্ত অভিষেক। হামলার পর নিরাপত্তা বাড়ানো হল অভিষেকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলছে রাজ্য সরকার। তিনজন নিরাপত্তারক্ষী সারাক্ষণ সঙ্গে থাকবে ডায়মন্ড হারবারের সাংসদের।

Published On - May 31,2026 8:47 AM

Follow Us