AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Hospital Row: অভিষেককে ভর্তি করাতে চাপ? মমতার চোটপাটের ভিডিয়ো পোস্ট বিজেপি মুখপাত্রের

BJP Alleges Mamata Pressured Hospital Over Abhishek Admission: বেলভিউ হাসপাতালে অভিষেককে ভর্তি করাতে চাপ দিয়েছেন মমতা। ভিডিয়ো পোস্ট করে এই দাবিই করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ভর্তি না নেওয়ায় বেলভিউ হাসপাতালের সিইও-র উপর চোটপাট শুরু করেন মমতা।

Abhishek Banerjee Hospital Row: অভিষেককে ভর্তি করাতে চাপ? মমতার চোটপাটের ভিডিয়ো পোস্ট বিজেপি মুখপাত্রের
রাজনৈতিক মহলে চাপানউতোর চলছে Image Credit: TV 9 Bangla
| Updated on: May 31, 2026 | 8:38 AM
Share

কলকাতা: নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে সোনারপুরে ব্য়াপক জনরোষের মুখে পড়েতে হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সাংসদকে মার, দেখা গেল রীতিমতো ডিমের বৃষ্টি। উঠল চোর চোর স্লোগান। শেষে দুই বেসরকারি হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হল অভিষেককে। হাসপাতাল থেকে স্যালাইন হাতে নিয়ে ফিরলেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে নিজের বাড়িতে। আপাতত বাড়িতেই চিকিৎসা। বিজেপির সরকারের হুমকিতেই ভর্তি নেয়নি দুই হাসপাতাল অভিযোগ মমতার। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার সামনে নতুন ভিডিয়ো। 

বেলভিউ হাসপাতালে অভিষেককে ভর্তি করাতে চাপ দিয়েছেন মমতা। ভিডিয়ো পোস্ট করে এই দাবিই করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ভর্তি না নেওয়ায় বেলভিউ হাসপাতালের সিইও-র উপর চোটপাট শুরু করেন মমতা। সেই ভিডিয়োই পোস্ট করেছেন দেবজিৎ। তা নিয়েই নতুন করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দেবজিৎ সরকার বলছেন, জোর করে ভর্তি হাসপাতালের উপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হচ্ছে। মানুষ দেখুক, মানুষ জানুক কী হচ্ছে! 

মমতা যদিও বলেন, “আমি যখন ওই হাসপাতালের কর্তার সঙ্গে বসেছিলাম। তিনি আমাকে বলছিলেন, বিভিন্ন পুলিশের কাছ থেকে থ্রেট কল পাচ্ছেন। বিশেষ করে ডিসি সাউথ। সঙ্গে বিজেপি নেতারা। অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য চাপ দিচ্ছে। চিকিৎসকরা দুঃখিত।”

ইতিমধ্যেই এ ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তৃণমূল জমানায় জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ছিল অভিষেকের। পালাবদলের পর সেই নিরাপত্তা কমে যায়। এবার ফের বাড়ছে। তিনজন নিরাপত্তা রক্ষী সারাক্ষণ সঙ্গে থাকবে ডায়মন্ড হারবারের সাংসদের। 

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত