Local Trains Cancelled: শিয়ালদহে ১৫ ঘণ্টার মেগা ব্লক, বাতিল প্রচুর লোকাল ট্রেন! দেখে নিন পুরো তালিকা
Local Trains Cancelled in Sealdah: রেলের বিজ্ঞপ্তি বলছে, ৩ নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদহ মেইন এবং উত্তর শাখার বহু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথে রাশ টানা হয়েছে।

কলকাতা: শিয়ালদহ ১৫ ঘণ্টার মেগা ব্লক, শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শিয়ালদহ শাখার আপ এবং ডাউন লাইনে আগামী ৬ জুন শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু করে পরদিন ৭ জুন দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত টানা ১৫ ঘণ্টার মেগা ট্রাফিক-পাওয়ার ব্লক চলবে বলে জানা যাচ্ছে।
রেলের বিজ্ঞপ্তি বলছে, ৩ নম্বর ব্রিজে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জেরে শনি ও রবিবার শিয়ালদহ মেইন এবং উত্তর শাখার বহু লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু ট্রেনের যাত্রাপথে রাশ টানা হয়েছে।
৬ জুন শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে…
শিয়ালদহ – নৈহাটি: আপ ৩১৪৪৩, ৩১৪৪৫, ৩১৪৪৭ এবং ডাউন ৩১৪৪২, ৩১৪৪৬, ৩১৪৫০
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬৩১ এবং ডাউন ৩১৬৩৬
শিয়ালদহ – বনগাঁ: আপ ৩৩৮৪১ এবং ডাউন ৩৩৮৫৬
শিয়ালদহ – শান্তিপুর: আপ ৩১৫৩৩ এবং ডাউন ৩১৫৩৪
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ ৩১৩৩৯, ৩১৩৪৩ এবং ডাউন ৩১৩৩৮, ৩১৩৪০
শিয়ালদহ – ডানকুনি: আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২
৭ জুন রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে…
শিয়ালদহ – কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৭, ৩১৩১৯, ৩১৩২৩ এবং ডাউন ৩১৩১২, ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮, ৩১৩২০, ৩১৩২২
শিয়ালদহ – নৈহাটি: আপ ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯ এবং ডাউন ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬
শিয়ালদহ – হাবড়া: আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭ এবং ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮
শিয়ালদহ – রানাঘাট: আপ ৩১৬১৫, ৩১৬১৭, ৩১৬২১ এবং ডাউন ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬
শিয়ালদহ – বারাসাত: আপ ৩৩৪৬১, ৩৩৪৬৫, ৩৩৪6৭ এবং ডাউন ৩৩৪6২, ৩৩৪৬৮, ৩৪৪৪০
শিয়ালদহ – ডানকুনি: আপ ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭ এবং ডাউন ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮
শিয়ালদহ – দত্তপুকুর: আপ ৩৩৬১৭ এবং ডাউন ৩৩৬১২, ৩৩৬২২
শিয়ালদহ – ব্যারাকপুর: আপ ৩১২১৩, ৩১২২১ এবং ডাউন ৩১২১৪, ৩১২২২
শিয়ালদহ – বনগাঁ: আপ ৩৩৮২৫ এবং ডাউন ৩৩৮২০
শিয়ালদহ – গোবরডাঙা: আপ ৩৩৬৮১ এবং ডাউন ৩৩৬৮২
নৈহাটি – কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১
অন্যদিকে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমাতে বেশ কিছু ট্রেনকে শিয়ালদহ পর্যন্ত না এনে মাঝের স্টেশন থেকেই ঘুরিয়ে দেওয়া হবে। ৬ জুন ৩১৯২৬ ডাউন গেদে–শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে ব্যারাকপুর পর্যন্ত আসবে। ৩১৫৪০ ডাউন শান্তিপুর–শিয়ালদহ লোকাল কল্যাণী স্টেশন পর্যন্ত আসবে। ৩৩৮৫৮ ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত আসবে। ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর–শিয়ালদহ লোকাল রানাঘাট পর্যন্ত এসে যাত্রা শেষ করবে।
৭ জুন রবিবার ৩১৯১১ আপ শিয়ালদহ–গেদে লোকাল শিয়ালদহের বদলে ব্যারাকপুর থেকে ছাড়বে। ৩১৫১১ আপ শিয়ালদহ–শান্তিপুর লোকাল কল্যাণী থেকে ছাড়বে। ৩৩৮১৫ আপ শিয়ালদহ–বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।
