AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fishing in Pond: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এ কী উঠল! পুলিশে পুলিশে ছয়লাপ জীবনতলা থানা এলাকা

Fishing in Pond: কীভাবে বোমাগুলি পুকুরে এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোমাগুলির অবস্থা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই সেগুলিকে পুকুরে ফেলা হয়েছিল। প্রতিটি বোমার সুতলি দড়ি পচে গিয়েছে।

Fishing in Pond: মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এ কী উঠল! পুলিশে পুলিশে ছয়লাপ জীবনতলা থানা এলাকা
চাপা উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Mar 24, 2025 | 3:02 PM
Share

জীবনতলা: পাড়ার মধ্যে থাকা আস্ত পুকুর থেকেই দিনেদুপুরে বোমা উদ্ধার। একটা, দুটো নয় একেবারে ১৭টি। এ ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার মাঠের দীঘি এলাকায়। এদিন সকাল থেকে ওই পুকুরে মাছ ধরছিলেন স্থানীয় বাসিন্দারা। জল তোলার পর স্থানীয় বাসিন্দারই প্রথম বোমাগুলিকে পড়ে থাকতে দেখেন। তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে। জীবনতলা থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। 

কীভাবে বোমাগুলি পুকুরে এল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বোমাগুলির অবস্থা দেখে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগেই সেগুলিকে পুকুরে ফেলা হয়েছিল। প্রতিটি বোমার সুতলি দড়ি পচে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বোমার ভিতরের মশলা। তাতেই মনে করা হচ্ছে ফেলার পর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়।    

কিন্তু, কে বা কারা সেগুলি ওখানে ফেলে গিয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদের। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই বোমাগুলিকে উদ্ধারের পর আলাদা করে নিষ্ক্রিয়ও করেছে। চাপা উত্তেজনা এলাকায়। 

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা