AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court on 21 July: ‘ইলেকট্রিক মিস্ত্রিকে নাকি থ্রেড করা হয়েছে?’ পুলিশের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

TMC at High Court: এজি বলেন, "একদল বাইক আরোহীর সঙ্গে কিছু গোলমাল হয়, স্লোগান দেওয়া হয়। কোনও মঞ্চ ভাঙা হয়নি। একটা ফেস্টুন বা ফ্ল্যাগ ছেঁড়া হয়ে থাকতে পারে। রাতেই পুলিশ যায়। তবে বারংবার বলার পরেও কোনও অভিযোগ করা হয়নি।

High Court on 21 July: 'ইলেকট্রিক মিস্ত্রিকে নাকি থ্রেড করা হয়েছে?' পুলিশের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 1:36 PM
Share

কলকাতা: কালীঘাটপন্থী তৃণমূলের মঞ্চে হামলার অভিযোগ। সারারাত রাস্তায় কাটিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরও কীভাবে এমন ঘটনা ঘটল, সেই প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। আদালতের অনুমতিতে ২১ জুলাইয়ের সভা হচ্ছে তারামণ্ডলের সামনের রাস্তায়। সেই সভা ঘিরেই অভিযোগ। রাতেই আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সকালে সভা চলাকালীন শুনানি হয় হাইকোর্টে।

বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “কী করে এমন ঘটনা ঘটে? যেখানে কোর্টের অনুমতিতে এটা হচ্ছে।” এজি বলেন, “একদল বাইক আরোহীর সঙ্গে কিছু গোলমাল হয়, স্লোগান দেওয়া হয়। কোনও মঞ্চ ভাঙা হয়নি। একটা ফেস্টুন বা ফ্ল্যাগ ছেঁড়া হয়ে থাকতে পারে। রাতেই পুলিশ যায়। তবে বারংবার বলার পরেও কোনও অভিযোগ করা হয়নি। ডিসি দায়িত্ব নিয়েছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে।”

বিচারপতি বলেন, “কোর্টের অনুমতিতে ওখানে সভা হচ্ছে। ইলেকট্রিক মিস্ত্রিকে নাকি থ্রেড দেওয়া হয়েছে? যুগ্ম কমিশনারকে নির্দেশ কার্যকরের রিপোর্ট দিতে হবে আদালতে। কোর্টের অর্ডারে যে সভা হচ্ছে, সেই মঞ্চ কি করে ভাঙার অভিযোগ ওঠে?”

বিচারপতি আরও উল্লেখ করেন, “১২ টা থেকে সরে ৩ টে পর্যন্ত অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু তার জন্য ওই রাস্তা বেশিক্ষণ আটকে রাখা যাবে না। অনুষ্ঠানের পরই মঞ্চ খুলে নিতে হবে। যদি পুলিশ আশ্বাস দিয়ে থাকে, তারপরেও কী করে এটা হয়! যেখানে নিরাপত্তার কথা কোর্ট লিখেছে।”

হাইকোর্টের নির্দেশ, আজ রাত ৯টার মধ্যে ওই রাস্তা থেকে যাবতীয় মালপত্র সরিয়ে নিতে হবে। আগামী ৩১ জুলাই যুগ্ম কমিশনারকে নির্দেশ কার্যকরের রিপোর্ট দিতে হবে। আজ কোনওভাবেই যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।

Follow Us