AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: ‘যাঁরা ৫০-৮০ হাজার টাকা বেতন পান, অথচ…’, সরকারি বাসে মহিলাদের জিরো ভ্যালু টিকিট নিয়ে আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

West Bengal Pink Card Scheme: সরকারি পরিবহণে বিনামূল্য যাতায়াতের ক্ষেত্রে অনেক চাকরিজীবী মহিলাই আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁরা রোজগেরে, সরকারের এই পরিষেবা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেকেই করা হোক। মুখ্যমন্ত্রীর কাছেও সেই বিষয়টি উপস্থাপিত হয়েছে। সেকথা বলতে গিয়েই পিঙ্ক কার্ডের কথা বললেন শুভেন্দু।

CM Suvendu Adhikari: 'যাঁরা ৫০-৮০ হাজার টাকা বেতন পান, অথচ...', সরকারি বাসে মহিলাদের জিরো ভ্যালু টিকিট নিয়ে আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 21, 2026 | 1:19 PM
Share

কলকাতা: আগেই সরকারি বাসে মহিলাদের বিনামূল্য যাতায়াতের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাজ্যে নতুন করে ৫০ টি এসি বাসের উদ্বোধনের মঞ্চ থেকে এবার বাসে পিঙ্ক কার্ড ঘোষণার কথা বললেন। এ কার্ডের কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই কার্ডে এখন কী বিশেষত্ব, তা বুঝিয়ে দিলেন।

সরকারি পরিবহণে বিনামূল্য যাতায়াতের ক্ষেত্রে অনেক চাকরিজীবী মহিলাই আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, তাঁরা রোজগেরে, সরকারের এই পরিষেবা আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেকেই করা হোক। মুখ্যমন্ত্রীর কাছেও সেই বিষয়টি উপস্থাপিত হয়েছে। সেকথা বলতে গিয়েই পিঙ্ক কার্ডের কথা বললেন শুভেন্দু।

যেসব মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ ‘জিরো ভ্যালু টিকিট’-এর মাধ্যমে নিতে চান, তাঁদের জন্য দ্রুত চালু হচ্ছে ‘পিঙ্ক কার্ড’। অন্যদিকে, যেসব চাকরিজীবীরা রয়েছেন, যাঁরা উপার্জনের যোগ্য, যাঁরা ভাড়া দিতে চান— তাঁদের ইচ্ছাকে সম্মান জানিয়ে রাখা হচ্ছে স্বাচ্ছন্দ্যে টিকিট কাটার বিকল্প ব্যবস্থাও! এই প্রকল্পের নিরবচ্ছিন্ন পরিচালনার জন্য বাজেটে অতিরিক্ত ৪০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি পরিবহণ দফতরকে বলেছি, দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন, যাঁরা জিরো ভ্যালু টিকিট নিতে চান, তাঁদের একটি করে পিঙ্ক কার্ড করে দেবেন। আর যাঁরা নিজেরাই টিকিট কাটতে চান, বলেন, আমরা ৫০ হাজার টাকা বেতন পান, তাঁদের জন্য়ও একটা বিকল্প ব্যবস্থা রাখার প্রয়োজন রয়েছে। এই খাতে ৪০০ কোটি টাকা অতিরিক্ত নিগমগুলোকে দিতে হবে। সেটাও বাজেটে প্রভিসন রেখেছে।”

Follow Us