Argentina Football: ফকল্যান্ডস বিতর্কে বড় শাস্তির মুখে আর্জেন্টিনার খেলোয়াড়রা, কড়া পদক্ষেপ নেবে ব্রিটেন?
Falklands War: ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক দুই দেশের মধ্যে। এমনকি যুদ্ধে আর্জেন্টিনা হেরেছিল ব্রিটেনের কাছে। সেই বিতর্ক উসকেই ঝামেলা বিশ্বমঞ্চে।

ইংল্যান্ড: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। ২০২২ সালের পর এবার আর চ্যাম্পিয়ন হতে পারল না আর্জেন্টিনা। তবে এর মধ্যেই আবার শাস্তির খাঁড়া ঝুলছে আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর মাঠেই ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক ব্যানার নিয়ে সেলিব্রেশন করেছিলেন আর্জেন্টিনার কিছু খেলোয়াড়। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ফিফার হস্তক্ষেপের আবেদন করেছিল ব্রিটিশ সরকার। তবে শোনা গিয়েছে, ফিফা কিছু বলার আগেই বড় পদক্ষেপ করতে চলেছে অ্যান্ডি বার্হ্যামের সরকার। সংশ্লিষ্ট খেলোয়াড়দের ভিসা বাতিল করতে পারে ব্রিটেন সরকার। ফলে যেসব খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে খেলেন, তাঁদের জন্য ইংল্যান্ডে খেলার আর কোনও সুযোগ থাকবে না।
এই মুহূর্তে প্রিমিয়ার লিগে খেলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। লিসান্দ্রো মার্টিনেজ (ম্যান ইউ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), এনজো ফার্নান্দেজ (চেলসি)। তবে ফকল্যান্ড যুদ্ধের ব্যানার নিয়ে মাঠে প্রদর্শন করার ফলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আগ্রহী ব্রিটেন সরকার। খেলার মাঠে রাজনৈতিক ব্যানার দেখানো নিয়মবিরুদ্ধ – এই যুক্তি দেখিয়ে ফিফার হস্তক্ষেপ চেয়েছে তারা। এমনকি, এই বিষয়ে একদম খুশি নয় ইংল্যান্ডের সমর্থকরাও। ইংল্যান্ডের ক্লাবে খেলে বিপুল টাকা কামিয়ে ইংল্যান্ডের বিরোধিতা সমর্থন করতে পারছেন না তাঁরা। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক সহকারী নেইল গার্ডিনার দাবি করেছেন, যেসব আর্জেন্টাইন ফুটবলাররা ওই ব্যানার প্রদর্শন করেছেন, তাঁদের অবিলম্বে ভিসা ব্যান করা উচিত।
১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে আবার চর্চা শুরু হয়েছে। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক দুই দেশের মধ্যে। এমনকি যুদ্ধে আর্জেন্টিনা হেরেছিল ব্রিটেনের কাছে। সেই বিতর্ক উসকেই ঝামেলা বিশ্বমঞ্চে। ম্যাচে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল “লাস মালভিনাস সন আর্জেন্টিনাস” অর্থাৎ মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনারই। এই ব্যানারের তীব্র বিরোধিতা করে এবার প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার ফুটবলারদের ওয়ার্ক ভিসা বাতিল করার কথা ভেবেছে ব্রিটেন সরকার।
