AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala: অন্যের জমি দখল করে হঠাৎ বানিয়ে দেওয়া হয়েছিল পার্ক, কোর্টের নির্দেশে ফিরে পেলেন বেহালার মহিলা

তুহিন পাল বলেন, "গায়ের জোরে দখল করা ছিল। সেটা দখল মুক্ত করা হল। তারপর পার্ক বানানো হয়। এখন সেই পার্কের সব কিছু খুলে ফেলে যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হল।" জমির মালিক উষসী সাঁতরা বলেন, "আমাদের জমি দখল করে তারপর পার্ক বানায়। কোনও কিছু জানায়নি আচমকা দখল করে। আমরা থানায় জানাই। তারপর কোর্টে যাই। এখন আমার জমি ফিরে পেলাম।"

Behala: অন্যের জমি দখল করে হঠাৎ বানিয়ে দেওয়া হয়েছিল পার্ক, কোর্টের নির্দেশে ফিরে পেলেন বেহালার মহিলা
উষসী সাঁতরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 7:25 PM
Share

কলকাতা: বেহালায় প্রাক্তন কাউন্সিলর তারক সিংয়ের বাড়ির সামনের ‘রাজনন্দিনী পার্ক’ নিয়ে জমি দখলের অভিযোগ। আদালতের নির্দেশে পার্কের একাংশ দখলমুক্ত করল কলকাতা পৌরসভা (KMC)।

দক্ষিণ কলকাতার বেহালার জ্যোতিষ রায় রোড। প্রাক্তন কাউন্সিলর তারক সিংয়ের বাড়ির সামনে রয়েছে ‘রাজনন্দিনী পার্ক’। অভিযোগ, প্রায় ৫ কাঠা জমির উপর তৈরি এই পার্কের মধ্যে আড়াই কাঠা জমি এক মহিলার মালিকানাধীন। সেই জমি দখল করে পার্ক তৈরি করা হয়েছিল বলে অভিযোগ জমির মালিকের।

জমির মালিক উষসী সাঁতরার অভিযোগ, ২০১৬ সালে তাঁর জমি দখল করে সেখানে পার্ক তৈরি করা হয়। মহিলার দাবি, এরপর তিনি আদালতের দ্বারস্থ হন। এরপর সেই মামলা ওঠে আদালতের ডিভিশন বেঞ্চ। উষসীর পক্ষে রায় দিলেও দীর্ঘদিন জমিটি দখলমুক্ত করা হয়নি। সরকার পরিবর্তনের পর এবং আদালতের নির্দেশের ভিত্তিতে কলকাতা পুরসভার আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পার্কের ওই অংশ দখলমুক্ত করা হয়।

তুহিন পাল বলেন, “গায়ের জোরে দখল করা ছিল। সেটা দখল মুক্ত করা হল। তারপর পার্ক বানানো হয়। এখন সেই পার্কের সব কিছু খুলে ফেলে যার জমি তাকে ফিরিয়ে দেওয়া হল।” জমির মালিক উষসী সাঁতরা বলেন, “আমাদের জমি দখল করে তারপর পার্ক বানায়। কোনও কিছু জানায়নি আচমকা দখল করে। আমরা থানায় জানাই। তারপর কোর্টে যাই। এখন আমার জমি ফিরে পেলাম।” যদিও তারক সিংকে ফোন করলে কোনও উত্তর মেলেনি।

Follow Us