AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: শুধু দমদম থেকেই প্রায় ৫ লক্ষ! তারপর কালীঘাট ও শিয়ালদহ, পুজোয় রেকর্ড গড়ল কলকাতা মেট্রো

Kolkata: বিপুল যাত্রী সমাগমের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনগুলিতে অতিরিক্ত আধিকারিক ও কর্মী মোতায়েন করা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রাজ্য পুলিশের কর্মীদেরও মোতায়েন করা হয়।

Kolkata Metro: শুধু দমদম থেকেই প্রায় ৫ লক্ষ! তারপর কালীঘাট ও শিয়ালদহ, পুজোয় রেকর্ড গড়ল কলকাতা মেট্রো
ফাইল চিত্র।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 10:40 PM
Share

কলকাতা: দুর্গাপুজোয় যাত্রী পরিবহনে নতুন নজির গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোর পাঁচ দিনে মোট ৬১ লক্ষ ৫১ হাজার যাত্রী মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন। এর মধ্যে ষষ্ঠীর দিনই মেট্রোয় যাতায়াত করেছেন ১২ লক্ষ ১ হাজার যাত্রী। কলকাতা মেট্রোর ইতিহাসে একদিনে যাত্রী সংখ্যার নিরিখে এটিই সর্বকালীন রেকর্ড। গত বছর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৪৬ লক্ষ ৫৬ হাজার। সেই তুলনায় এবারের পুজোয় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যাত্রী সংখ্যায় এগিয়ে দমদম স্টেশন

পুজোর দিনগুলিতে যাত্রী সমাগমের নিরিখে প্রথম স্থানে রয়েছে দমদম মেট্রো স্টেশন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই স্টেশনে ৪ লক্ষ ৯৭ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। দ্বিতীয় স্থানে কালিঘাট স্টেশন, যেখানে যাত্রী সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজারের বেশি। অন্যদিকে, শিয়ালদহ মেট্রো স্টেশনে একই সময়ে ৪ লক্ষ ১৯ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন।

ভিড় সামলাতে বিশেষ পরিকল্পনা

পুজোর দিনগুলিতে বিপুল যাত্রী সমাগম সামলানো মেট্রো কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সেই পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়। পুজোর ডিউটিতে নিযুক্ত আধিকারিক ও কর্মীদের দায়িত্ব নির্দিষ্ট করে নির্দেশিকা জারি করা হয়েছিল। স্টেশন কর্মী-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক করে ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

বিপুল যাত্রী সমাগমের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনগুলিতে অতিরিক্ত আধিকারিক ও কর্মী মোতায়েন করা হয়েছিল। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এবং রাজ্য পুলিশের কর্মীদেরও মোতায়েন করা হয়।

পাশাপাশি, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হয়। এর ফলে নিরাপত্তাকর্মীদের প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা এবং যাত্রীদের সুশৃঙ্খলভাবে স্টেশন থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়।

Follow Us