AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jyotipriya Mallick: বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়র উপর হামলা যুবকের, প্রাক্তন মন্ত্রী বললেন…

Youth Attacks Jyotipriya Mallick: তাঁর উপর হামলা নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, "দেখে মনে হল, ছেলেটি নেশাগ্রস্থ ছিল। দুপুর থেকেই আমার বাড়িতে রেকি করছিল। আমার বাড়িতে যে কর্মচারী থাকে, তাকে বারবার আমি কোথায় জিজ্ঞেস করেছিল। রাত আটটা নাগাদ আমি বাড়িতে ঢুকতেই পিছন পিছন সে বাড়িতে প্রবেশ করে। তারপর হঠাৎ এসে আমার পেটে একটা ঘুষি মারে।"

Jyotipriya Mallick: বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়র উপর হামলা যুবকের, প্রাক্তন মন্ত্রী বললেন...
জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 03, 2025 | 3:19 AM
Share

কলকাতা: তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা যুবকের। বাড়িতে ঢুকে জ্যোতিপ্রিয়কে আক্রমণ করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বলেন, তাঁর পিছনে পিছনে বাড়িতে ঢুকে পেটে ঘুষি মারেন ওই যুবক। জ্যোতিপ্রিয়র চেঁচামেচিতে নিরাপত্তারক্ষীরা এসে এই যুবককে ধরে নিয়ে যায়। আপাতত তাঁকে আটক করেছে পুলিশ। ঘটনায় প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন রাত আটটা নাগাদ প্রাক্তন মন্ত্রীর সল্টলেকের বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারী যুবকের নাম অভিষেক দাস। ওই যুবকের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। তবে হামলাকারী যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। নীলরতন সরকার হাসপাতালে চিকিৎসা চলছিল ওই যুবকের। ওই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। কাউন্সিলর হওয়ার ইচ্ছে প্রকাশ করে মন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে।

তাঁর উপর হামলা নিয়ে জ্যোতিপ্রিয় বলেন, “দেখে মনে হল, ছেলেটি নেশাগ্রস্থ ছিল। দুপুর থেকেই আমার বাড়িতে রেকি করছিল। আমার বাড়িতে যে কর্মচারী থাকে, তাকে বারবার আমি কোথায় জিজ্ঞেস করেছিল। রাত আটটা নাগাদ আমি বাড়িতে ঢুকতেই পিছন পিছন সে বাড়িতে প্রবেশ করে। আমি ভেবেছি, অনেকেই তো দেখা করতে আসে। তেমনই কেউ হবে। তারপর হঠাৎ এসে আমার পেটে একটা ঘুষি মারে। মনে হল একটা পাথর মারল।

তখনই প্রাক্তন মন্ত্রীর চিৎকারে নিরাপত্তারক্ষী দৌড়ে আসেন। তাঁর উপর কেন হামলা চালানো হল, তা বুঝতে পারছেন না জ্যোতিপ্রিয়। বলেন, “কেন মারল বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ জানাব। এর আগে কখনও ছেলেটাকে দেখিনি কোথাও। হাবরার কোনও ছেলে আমাকে মারবে, এটা আমি কল্পনাও করি না।” তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও জ্যোতিপ্রিয় বলছেন, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট। তবে কোনও বাধা ছাড়াই ওই যুবক মন্ত্রীর বাড়িতে ঢুকে গেলেন, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.