AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: মুকুলকে ‘বিশ্বাসঘাতক’ কটাক্ষ অভিষেকের, মঞ্চের অদূরেই দাঁড়িয়েছিলেন পুত্র-শুভ্রাংশু, ‘বেটা হো তো অ্যায়সা’, খোঁচা কৌস্তভের

Abhishek Banerjee: পরে আবার একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলেই 'ঘর ওয়াপসি' করেন মুকুল রায়। সেই সময় খোদ মুকুল-পুত্র শুভ্রাংশুকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে।

Abhishek Banerjee: মুকুলকে 'বিশ্বাসঘাতক' কটাক্ষ অভিষেকের, মঞ্চের অদূরেই দাঁড়িয়েছিলেন পুত্র-শুভ্রাংশু, 'বেটা হো তো অ্যায়সা', খোঁচা কৌস্তভের
Image Credit: Facebook | PTI
| Edited By: | Updated on: Feb 28, 2025 | 6:00 PM
Share

কলকাতা: তৃণমূলে ‘বিশ্বাসঘাতক’ কারা তা ভালই চেনেন তিনি। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের মহাসমাবেশ থেকে এমনটাই বার্তা দিলেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এমনকি দলে থেকে কারা ‘দলবিরোধী’ কাজ করছেন, সেই বিষয়েও যে খোঁজ রেখেছেন তিনি, তাও সাফ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার আয়োজিত সেই মহাসমাবেশ থেকে অভিষেক বলেন, ‘দলের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, সেই মুকুল, শুভেন্দুদের আমি চিহ্নিত করেছিলাম।’ তাঁর আরও দাবি, ‘অনেকেই সংবাদমাধ্য়মের আলোয় ভেসে থাকার জন্য দলকে ছোট করছেন। আমি মুখপাত্র-সাংসদ-বিধায়ক, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলের ক্ষতি করবেন না।’

শুভেন্দু অধিকারি এখন তৃণমূলচ্যুত। মমতার হাত ছেড়ে তিনি গিয়ে ভিড়েছেন বিজেপিতে। নিজের মতোই চালিয়ে যাচ্ছেন হিন্দু-হিন্দুত্বের রাজনীতি। কিন্তু মুকুল? তিনি কোন পক্ষে? ২০১৭ সালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ছেড়ে তিনি চলে যান বিজেপিতে। বাংলার রাজনীতির সে একটা অন্যতম পর্ব। এই রাজ্য়ে তৃণমূলের উত্থানের নেপথ্য়ে কিন্তু কারিগর তিনিও। সেই মুকুলই তখন তৃণমূলের কাছে হয়ে ওঠেন ‘বিশ্বাসঘাতক’।

পরে আবার একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর তৃণমূলেই ‘ঘর ওয়াপসি’ করেন মুকুল রায়। সেই সময় খোদ মুকুল-পুত্র শুভ্রাংশুকে দেখা গিয়েছিল তৃণমূল ভবনে ঘন ঘন যাতায়াত করতে। তবে এখন মুকুল রাজনীতির বাইরে। সময়ের কালে পড়ে শরীর ক্ষয়ে গিয়েছে তাঁর। গুরুতর রোগে আক্রান্ত হয়ে হারিয়েছেন বোধবুদ্ধি। বিজেপি-তৃণমূল এখন এই সব তার আওতার বাইরে। কিন্তু অভিষেকের কাছে তিনি ‘বিশ্বাসঘাতক’।

বৃহস্পতিবার মঞ্চ থেকে যখন এমন বার্তা দিচ্ছেন তৃণমূল সাংসদ। সেই সময় মূল মঞ্চের অদূরেই দাঁড়িয়ে ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়। ছেলের সামনেই বাবার অপমান। এবার তা নিয়ে খোঁচা বিজেপির কৌস্তভ বাগচীর। নিজের সমাজমাধ্যমে শুভ্রাংশুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বেটা হো তো অয়সা! নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ তৃণমূলের সভায় বাবা মুকুল রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেইমান বলায় আপ্লুত শুভ্রাংশু রায়! তুললেন হাসি মুখে ছবি!’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?