AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee Flight: ভারতে এমন নজির নেই! ১৫০ কোটির রেকর্ড গড়েছে মমতার তৃণমূল

TMC Record Expense: যে পথ বিজনেস ক্লাসে যেতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, সেই পথ লাখ পাঁচেক টাকা খরচ করে চার্টার্ড বিমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই যাত্রা নিয়ে সমালোচনা হয়েছে ইতিমধ্যেই। প্রশ্ন তুলেছেন দলের নেতাদের একাংশ। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতারাও সেই প্রশ্ন তুলেছেন।

Abhishek Banerjee Flight: ভারতে এমন নজির নেই! ১৫০ কোটির রেকর্ড গড়েছে মমতার তৃণমূল
Image Credit: AI Generated Image
| Edited By: | Updated on: Jun 21, 2026 | 5:18 PM
Share

কলকাতা: দলের পরাজয়ের পর ভিতরে-বাইরে আক্রমণের মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। একসময় যাঁরা ‘সেনাপতি’ বলে সম্বোধন করতেন, আজ তাঁরাও ছাড়ছেন না। আর সেই বিক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে অভিষেকের বিমান-যাত্রা। যে পথ বিজনেস ক্লাসে যেতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, সেই পথ লাখ পাঁচেক টাকা খরচ করে চার্টার্ড বিমানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই যাত্রা নিয়ে সমালোচনা হয়েছে ইতিমধ্যেই। তবে, বিগত কয়েক বছরের হিসেব বলছে, শুধু চার্টার্ড বিমানে তৃণমূল যা খরচ করেছে, তা আগে কখনও কোনও আঞ্চলিক দল করেনি।

তৃণমূলের অডিট রিপোর্ট বলছে, মাত্র ৪ বছরে চার্টার্ড বিমানে ১৫০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। এর মধ্যে বেশিরভাগটাই খরচ হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।

২০২২ সালে খরচ হয়েছে ৩৫ কোটি টাকা।

২০২৩ সালে খরচ হয়েছে ১৩ কোটি টাকা।

২০২৪ সালে খরচ হয়েছে ৫৬ কোটি টাকা।

২০২৫ সালে খরচ হয়েছে ৩৭ কোটি টাকা।

অর্থাৎ সব মিলিয়ে প্রায় ১৪১ কোটি টাকা খরচ করেছে তৃণমূল। তথ্য বলছে, ভারতের আর কোনও আঞ্চলিক দল এত টাকা খরচ করেনি। অর্থাৎ কার্যত রেকর্ড করেছে তৃণমূল। ২০২১ সালের পর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। এর আগের খরচের হিসেব পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে কোথা থেকে এল এত টাকা।

উল্লেখ্য, এই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতারাও। কুণাল ঘোষও বলেছেন, “দলের টাকা হলে, সমর্থন করি না।” বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে বলেন, যত টাকা চার্টার্ড বিমান ভাড়া নিয়ে খরচ হয়েছে, তত টাকায় আস্ত বিমান কিনে ফেলতে পারত তৃণমূল।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?