ISF Show-Cause Notice: ‘দাদা আব্বাস সিদ্দিকীর সামনেই…’, বড় নির্দেশ দিলেন নওশাদ! ISF অন্দরে অস্বস্তি প্রকাশ্যে
ISF Show-Cause Notice: চিঠিতে জানানো হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে এই কারণ দর্শানোর উত্তর দিতে হবে। বিশেষ বিষয় হলো, নওশাদ সিদ্দিকীর নির্দেশ অনুযায়ী বড় ভাই আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতেই এই জবাব দিতে হবে সামসুরকে।

কলকাতা: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট অর্থাৎ ISF -এর কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিককে শোকজ করলেন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আগামী সাত দিনের মধ্যে সামসুরকে এই শোকজের লিখিত ও প্রত্যক্ষ জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তাঁকে এই কারণ দর্শানোর উত্তর দিতে হবে। বিশেষ বিষয় হল, নওশাদ সিদ্দিকীর নির্দেশ অনুযায়ী বড় ভাই আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতেই এই জবাব দিতে হবে সামসুরকে। নওশাদের চিঠি অনুযায়ী, সামসুরের একাধিক দলবিরোধী ভূমিকা প্রত্যক্ষ করা গিয়েছে। দলীয় সূত্রের খবর, তিনি আইএসএফ-এ থেকে অন্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়ে নিজস্ব স্বার্থ ও রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছিলেন।
উল্লেখ্য, নওশাদ সিদ্দিকীর ৪২ দিনের জেল হেফাজতের সময় কিংবা ২০২৬ সালের নির্বাচনের জোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সামসুর আলি মল্লিক। সেই প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই পদক্ষেপ এবং আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতে জবাবদিহির নির্দেশ ঘিরে আইএসএফ-এর অভ্যন্তরীণ রাজনীতিতে জোর চর্চা ও রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে।
