AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek-Dev: ‘থাকি বা না থাকি…’, মন্তব্যের পরই অভিষেকের মুখোমুখি হচ্ছেন দেব: সূত্র

Abhishek-Dev: প্রশ্ন উঠেছে, তবে কি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না দেব? নাকি রাজনীতি থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন অভিনেতা? শুধু তাই নয়, দুর্নীতি নিয়ে দেবের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, তারও সাফাই দিয়েছেন তিনি। বলেছেন, 'এর নাম রাজনীতি। এই রাজনীতিতে আর থাকতে চাই না।'

Abhishek-Dev: 'থাকি বা না থাকি...', মন্তব্যের পরই অভিষেকের মুখোমুখি হচ্ছেন দেব: সূত্র
দেবের সঙ্গে দেখা করতে পারেন অভিষেকImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 12:15 PM
Share

কলকাতা: গত কয়েকদিন ধরে বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। প্রথমে ভাইরাল অডিয়ো বিতর্কে নাম জড়ায় অভিনেতা-সাংসদের। তারপরই ‘সংসদের শেষ দিন’ বলে জল্পনা বাড়িয়েছেন তিনি। লোকসভা কক্ষের অন্দরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন ‘আমি থাকি বা না থাকি…’, আবার সোশ্যাল মিডিয়ায় সংসদ কক্ষের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার শেষ দিন।’ এরপরই দেবের সঙ্গে দেখা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কলকাতায় মুখোমুখি হতে চলেছেন দুই সাংসদ।

সূত্রের খবর, শনিবার বিকেল ৪ টেয় দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভিষেক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে সেই বৈঠক হবে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার দেবের কিছু মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বেড়েছে বলে চর্চা চলছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠেছে, তবে কি লোকসভা নির্বাচনে আর লড়ছেন না দেব? নাকি রাজনীতি থেকে একেবারেই দূরে সরে যাচ্ছেন অভিনেতা? শুধু তাই নয়, দুর্নীতি নিয়ে দেবের বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে, তারও সাফাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘এর নাম রাজনীতি। এই রাজনীতিতে আর থাকতে চাই না।’

বৃহস্পতিবার লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনে থাকবে।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনে লেখেন, ‘লোকসভায় আমার শেষ দিন। দিদি-কে ধন্যবাদ। ঘাটাল লোকসভার বাসিন্দাদের ধন্যবাদ।’  এ বিষয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি জানান, ভোটে লড়বেন না কি লড়বেন না, সে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই জানিয়েছেন তিনি।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?