AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata International airport bomb panic: বোমা আছে! বাথরুমের আয়নায় লেখা ছিল লিপস্টিক দিয়ে, কলকাতায় নামা বিমানে ভয়ঙ্কর ঘটনা

Netaji Subhash Chandra Bose International Airport: সেটা দেখা মাত্রই চাঞ্চল্য ছড়ায়। এর আগে গতকাল মহিলা ওয়াশরুমে মধ্যে টিস্যু পেপারের উপর বাংলা হরফে স্পষ্ট লেখা ছিল সেই বার্তা। আর এবার লিপস্টিক দিয়ে লেখা। পরপর দু'দিন এই ধরনের ঘটনায় নিতান্তই চিন্তা সব মহলে।

Kolkata International airport bomb panic: বোমা আছে! বাথরুমের আয়নায় লেখা ছিল লিপস্টিক দিয়ে, কলকাতায় নামা বিমানে ভয়ঙ্কর ঘটনা
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 24, 2026 | 5:02 PM
Share

কলকাতা: শুক্রবারের পর এবার শনিবার, ফের কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport) আবারও বোমাতঙ্ক। ফুকেট থেকে কলকাতাগামী বিমানে ছড়াল বোমের আতঙ্ক। জানা যাচ্ছে, উড়ানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল, বোমা রয়েছে। সেটা দেখা মাত্রই চাঞ্চল্য ছড়ায়। এর আগে গতকাল মহিলা ওয়াশরুমে মধ্যে টিস্যু পেপারের উপর বাংলা হরফে স্পষ্ট লেখা ছিল সেই বার্তা। আর এবার লিপস্টিক দিয়ে লেখা। পরপর দু’দিন এই ধরনের ঘটনায় নিতান্তই চিন্তা সব মহলে।

এই ঘটনার পর বিমানবন্দরে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তব্যরত CISF-এর নিরাপত্তা কর্মীরা। সঙ্গে রয়েছে পুলিশ কুকুরও। এ দিন দুপুর ২ টো নাগাদ বিমান-বন্দরে ঢোকে ইন্ডিগোর বিমান। একে-একে যাত্রীরা নামছিলেন বিমান থেকে। সেই সময় কেবিন-ক্রুরা গোটা বিমানটি একবার চেক করেন। সেই মতো বিমানের শৌচালয়েও যান তাঁরা। তখনই আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল বিমানে বোমা আছে। তারপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীদের নামিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকালও বোমাতঙ্ক ছড়িয়েছিল। সকাল ৮ টা ৫৫ মিনিটে সাফাই কর্মীরা দেখতে পান, বিমান-বন্দরের ২৩ নম্বর গেটে বোমা মজুদ আছে, সিআইএসএফকে উড়িয়ে দেওয়া হবে বলে এমন বার্তা দেওয়া ছিল টিস্যু পেপারে। বিষয়টি নজরে আসতেই দ্রুততার সঙ্গে ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়। সিআইএসএফের (CISF) ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড নামিয়ে দেওয়া হয়। ঘিরে ফেলে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। ফের একই ঘটনা বিমানবন্দরে।

Follow Us