AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: অমিত শাহের পুজো উদ্বোধনের দিনই বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেবেন অভিষেক

Kolkata: জানা গিয়েছে, শুক্রবার বেলা বারোটায় বিদ্যাসাগর কলেজে যাবেন অভিষেক। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে ভোটের প্রচারে এসেছিলেন অমিত শাহ। চলছিল তাঁর রোড শো। সেখান থেকেই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিদ্যাসাগর কলেজে।

Abhishek Banerjee: অমিত শাহের পুজো উদ্বোধনের দিনই বিদ্যাসাগরের মূর্তিতে মালা দেবেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 26, 2025 | 12:11 PM
Share

কলকাতা: দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যে এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সন্তোষমিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র বিজেপি পুজোর উদ্বোধন করবেন তিনি। আর আজ তাঁরই সফরের দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জানা গিয়েছে, শুক্রবার বেলা বারোটায় বিদ্যাসাগর কলেজে যাবেন অভিষেক। সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রসঙ্গত, কয়েক বছর আগে ভোটের প্রচারে এসেছিলেন অমিত শাহ। চলছিল তাঁর রোড শো। সেখান থেকেই বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে বিদ্যাসাগর কলেজে।

কলেজের দরজা ভাঙচুর থেকে অফিসঘরে বসানো বিদ্যাসাগরের মূর্তিও আছাড় মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। কেন এইভাবে বিদ্যাসাগরকে অপমান করা হল? সেই নিয়ে প্রশ্ন তুলে সরব হয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। গ্রেফতারও করা হয় কয়েকজনকে। যদিও, সেই সময়ই বিজেপি বলেছিল, শাহের রোড-শো চলাকালীন তৃণমূল কর্মীরা ইট-পাটকেল ছুড়ে মারে।

আজ সেই বিদ্যাসাগরের কলেজেই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই উঠছে প্রশ্ন, বিদ্যাসাগরের জন্মদিনে সেই অঘটনের স্মৃতি উস্কে দিতেই কি অভিষেকের বিদ্যাসাগর কলেজে কর্মসূচি ? অন্য মূর্তি ছেড়ে বিদ্যাসাগর কলেজের মূর্তিতেই কেন মাল্যদান কর্মসূচি অভিষেকের, তাও আবার শাহ র বঙ্গ সফরের দিন? বস্তুত, আজ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, “আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।”

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া