AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: ছোট্ট হাতে টোটোর চাবিটা ঘুরিয়ে দেয় নাবালিকা, উইন্ডস্ক্রিনের কাচ সোজা ঢুকে গেল গলায়

Accident: কেউ কিছু করার আগেই টোটোটি চলতে শুরু করে। ধাক্কা লাগে ট্রান্সফরমারে। সেই টোটোর কাচ গলায় ঢুকে যায় ওই সাত বছরের নাবালিকার।

Accident: ছোট্ট হাতে টোটোর চাবিটা ঘুরিয়ে দেয় নাবালিকা, উইন্ডস্ক্রিনের কাচ সোজা ঢুকে গেল গলায়
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 9:32 PM
Share

কলকাতা: প্রতিদিনের মতোই বিকেলে খেলতে বেরিয়েছিল রিয়া। বছর সাতেকের নাবালিকার একটা সামান্য ভুলেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা। সুস্থ মেয়ে খেলতে খেলতে এভাবে চলে যাবে, তা ভাবতেও পারেননি তাঁরা। কলকাতার বাগুইআটির নারায়ণতলা পশ্চিম এলাকার ঘটনা।

বিকেলে রাস্তায় বেরিয়ে খেলছিল ওই নাবালিকা। রাস্তার ধারেই দাঁড় করানো ছিল একটি টোটো। তাতে উঠে পড়ে ওই নাবালিকা। এরপর কিছু না বুঝেই টোটোতে উঠে বসে চাবিটি ঘুরিয়ে দেয় সে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাবি ঘোরাতেই টোটো চালু হয়ে যায়। এরপর অ্যাক্সিলেটরে হাত দিলেই চালু হয়ে যায় সেই টোটো।

কেউ কিছু করার আগেই টোটোটি চলতে শুরু করে। ধাক্কা লাগে ট্রান্সফরমারে। সেই টোটোর কাচ গলায় ঢুকে যায় ওই সাত বছরের নাবালিকার। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রাস্তার ওপর অরক্ষিতভাবে চাবি লাগানো অবস্থায় টোটোটি দাঁড় করানো ছিল কেন? সেই প্রশ্ন তুলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়।

ঘটনায় শোকের ছায়া নেমেছ এলাকায়। এক প্রতিবেশী বলেন, “একেবার সুস্থ, ফুটফুটে বাচ্চা। দেখলেই কথা বলতাম ওর সঙ্গে। ভাবতেই পারছি না ও আর নেই।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন